দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমরণ অনশনে বসা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১৭ পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবিতে পড়ুয়াদের আমরণ অনশন চতুর্থদিনে পড়ল। ইতিমধ্যেই আমরণ অনশনে বসা ১৭ পড়ুয়া অসুস্থ হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসাধীন রয়েছে। বাকি পড়ুয়ারা অসুস্থ শরীর নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলোচনার প্রস্তাব দিলেও পড়ুয়ারা তা প্রত্যাখান করেছেন।

গত বুধবার থেকেই উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের অপসারণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ পড়ুয়া। অনশন কর্মসূচির ২৪ ঘন্টা যেতে  না যেতেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়তে থাকেন। যদিও তাতে দমছেন না আন্দোলনকারীরা। যতদিন না উপাচার্য ইস্তফা দেবেন, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এখনও তেমন উদ্যোগ নেওয়া হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখা হয়েছে। অনশনস্থলে থাকা চিকি‍ৎসক মুস্তাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনশনরত পড়ুয়াদের গ্লুকোজ ও প্রোটিন ডেভেল অনেকটা কমে গিয়েছে। স্যালাইনের মাধ্যমে গ্লুকোজ লেভেল বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। মোট ১৭ জন আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জনকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩ জনকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ