হাসিনা জমানায় দিল্লির সঙ্গে হওয়া চুক্তি বাতিলের হুমকি তারেকের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি বাতিলের হুঙ্কার ছাড়লেন তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য শেখ রবিউল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি সরকারের নৌ-পরিবহণ মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জমানায় ভারতের সঙ্গে যে সব চুক্তি হয়েছিল, তা পর্যালোচনা করা হচ্ছে। যে সব চুক্তি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, তা বাতিল করা হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মনেপ্রাণে জামায়াত ইসলামীর সমর্থক শেখ রবিউল বিএনপির মন্ত্রী হলেও ভারতকে শত্রুই মনে করেন। তাই ভারতের সঙ্গে চুক্তি বাতিল করে পাকিস্তানের সঙ্গে চুক্তি করতেই এমন হুঙ্কার ছেড়েছেন।’

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ভোটপ্রচারে ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান তুলেছিলেন খালেদা পুত্র তারেক রহমান। ক্ষমতায় বসার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছেন তিনি। ভারতীয় বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের জন্য বাংলাদেশের আকাশপথ বন্ধ করে দিয়েছেন। তার ৪৮ ঘন্টার মধ্যেই ভারতের সঙ্গে চুক্তি বাতিলের হুঙ্কার ছাড়লেন তারেকের নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শাসন ক্ষমতা হারান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৮ অগস্ট ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা বিভিন্ন চুক্তি বাতিলের হুঙ্কার ছেড়েছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যদিও ক্ষমতায় থাকার ১৮ মাসে তিনি কোনও চুক্তি বাতিল করেননি। এদিন ফের ভারতের সঙ্গে চুক্তি বাতিলের হুঙ্কার ছেড়ে বাংলাদেশে চলা দিল্লি বিদ্বেষী মনোভাবকে ফের একবার উস্কে দিতে চেয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেক রবিউল। দায়িত্ব পাওয়ার পরেই তিনি বাস কিংবা পণ্যবাহী লরি থেকে চাঁদা আদায়কে বৈধ স্বীকৃতি দিয়েছিলেন। তার ওই সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে। বিশিষ্ট সাংবাদিক তথা ‘নিউ এজ’ সম্পাদক নুরুল কবীরের কথায়, ‘বিএনপি নেতা-কর্মীদের গা থেকে চাঁদাবাজির দুর্গন্ধ বেরোয়। মানুষ জামায়াত-সহ মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠেকাতে নাকে রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে। শেখ রবিউলের মতো নেতারা বিএনপিকে মানুষের কাছে আতঙ্কের দল হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন।’

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর