আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের পদাঙ্ক অনুসরণ করলেন খালেদা পুত্র তারেক রহমান। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল যাতে নতুন করে সংগঠিত হতে না পারে তার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। আর ওই নিধন যজ্ঞের দায়িত্ব পেয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের নতুন মহাপরিচালক আহসান  হাবিব পলাশ। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ‘মূলত রাজধানী ঢাকা-সহ বিভাগীয় শহরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপরে বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি ক্রশফায়ারে তাদের ঝাঁঝরা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলবন্দি কোনও আওয়ামী লীগ নেতা-কর্মী যাতে জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসতে না পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পরেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ওই বিশেষ অভিযানে দেশ জুড়ে নির্বিচারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সন্ত্রাসী তকমা দিয়ে গ্রেফতার করা হয়। বেশ কয়েকজনকে জেলের মধ্যে বিষ প্রয়োগে হত্যা করা হয়। গোটা দেশ থেকে প্রায় ৯০ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। জামিন পাওয়া সত্বেও অনেককে  জেলে পুরে রাখা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেশজুড়ে সংগঠিত হতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বিভিন্ন জায়গায় শতাধিক দলীয় কার্যালয় খোলা হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং শুরু করেছে। আইনজীবী সমিতি-সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনে লড়ে সাড়া জাগানো ফল করেছেন আওয়ামী পন্থীরা। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তারেক রহমান। ইতিমধ্যেই মোল্লা ইউনূসের পথে হেঁটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করেছেন। এমনকি সাতই মার্চের ভাষণ বাজানোর অপরাধে বেশ কয়েকজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে জেলে পোরা হয়েছে।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ডেকে ইতিমধ্যেই তারেক রহমান আওয়ামী লীগ  নেতা-কর্মীদের নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ দিয়েছেন। মূলত আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এলাকা গুলিতে  র‍্যাব, বিজিবি, পুলিশ ও সেনাকে নিয়ে যৌথ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছ।  অভিযানের সময়ে ক্রশফায়ারে আওয়ামী নেতা-কর্মীদের ঝাঁঝরা করার কথাও বলেছেন।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা