চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুমিল্লায় পুজোমণ্ডপে হামলার ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছয় দিন কেটে গেলেও কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে পুজোমণ্ডপে হামলার ঘটনায় মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, সেখানে কেন কুমিল্লার ঘটনার মূল  অভিযুক্তকে গ্রেফতার করা গেল না, তার ব্যাখ্যা দিতে গিয়ে ছেঁদো যুক্তি দেখিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তাঁর কথায়, ‘কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, তাই তাকে গ্রেফতার করা যায়নি।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে যথেষ্টই ক্ষুব্ধ হিন্দু সংগঠনের নেতারা।

গত অষ্টমীর দিন কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের একটি পুজোমণ্ডপে কোরআন শরীফ পাওয়া গিয়েছে, এমন গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা দেশে। আর তার পরেই কোরআন অবমাননার অভিযোগ তুলে আসরে নামে উগ্র মুসলিম মৌলবাদীরা। বদলা নিতে দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক পুজোমণ্ডপ ও মন্দিরে ভাঙচুর করা হয়। এমনকি হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং দোকান-প্রতিষ্ঠানও রেহাই পায়নি।

দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুরের ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে বাংলাদেশ সরকারের। ফলে কিছুটা হলেও নড়েচড়ে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পুজোমণ্ডপ ও মন্দির ভাঙার ঘটনায় জড়িতদের কোনওভাবেই যেন ছেড়ে দেওয়া না হয়। কিন্তু তাঁর নির্দেশের পরেও তেমন সক্রিয় হতে দেখা যায়নি পুলিশকে। বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্তরা অধরা থেকে গিয়েছেন।

এদিন এক অনুষ্ঠানে দেশের ইতিহাসে ‘ব্যর্থতম’ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে খ্যাতি অর্জন করা আসাদুজ্জামান কামাল জানান, ‘কুমিল্লার ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। সে পালিয়ে বেড়াচ্ছে। শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।’ 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ