২৪ ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় ২.৯ কোটি টাকা

প্রথম ২৪ ঘন্টায় সেতু পারাপার করেছে ৫১ হাজার ৩১৬টি গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজেদের অর্থায়নে তৈরি করা পদ্মা সেতুতে প্রথম ২৪ ঘন্টায় টোল (Toll Tax) আদায় হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৫১ হাজার ৩১৬টি গাড়ি। আজ সোমবার সকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক আবুল হোসেন (Abul Hossain)। তবে গাড়ির প্রচণ্ড চাপ থাকায় এবং ম্যানুয়ালি টোল আদায় করার ফলে সেতুতে কিছুটা যানজট তৈরি হচ্ছে। কীভাবে এই সমস্যা দূর করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister) উদ্বোধন করার পরে রবিবার সকাল পাঁচটা ৪০ মিনিট থেকে যানবাহনের যাতায়াতের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেতু পারাপারের জন্য বাস-মোটরবাইক সহ অন্য যানবাহনের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকালে গাড়ির ভিড়ে তিন কিলোমিটার পর্যন্ত লম্বা যানজট তেরি হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক আবুল হোসেন জানিয়েছেন, প্রথমদিন যে সংখ্যাক গাড়ি সেতু পারাপার করেছে তার মধ্যে ৬০ শতাংশই ছিল মোটরবাইক (Motorcycle)। সোমবার থেকে অবশ্য মোটরবাইক নিষিদ্ধ (Ban) করা হয়েছে। পণ্যবাহী বড় যান খুব কম চলেছে। ৩১টি রুটের বাসকে প্রথমে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রথম ২৪ ঘন্টায় মাওয়া প্রান্ত (Maowa) থেকে ২৬ হাজার ৫৮৯টি এবং জাজিরা (Jajira) প্রান্ত দিয়ে ২৪ হাজার ৭২৭টি গাড়ি পার হয়েছে।


প্রতি মাসে পদ্মা সেতু থেকে ১৩৩ কোটি ৬৬ লক্ষ টাকা টোল আদায়ের লক্ষ্য নিয়েছে বাংলাদেশ সেতু বিভাগ। অর্থাৎ বছরে ১ হাজার ৬০৭ কোটি টাকা। আগামী ৩৫ বছরে অর্থ মন্ত্রককে ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করা হবে। বাকি টাকা রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হবে।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা