ডেনমার্কের রাজকুমারী যাবেন, তাই সুন্দরবনে দু’দিন পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

সেই সঙ্গে জেলে, বাওয়ালি ও মৌলিরাও প্রবেশ করতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সফরের কারণে দু’দিন সুন্দরবনে পর্যটক ও জেলেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘ডেনমার্কের রাজকুমারীর সফরের কারণে আগামিকাল মঙ্গলবার ও বুধবার সুন্দরবনে পর্যটকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলে, বাওয়ালি ও মৌলিরাও প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার ফের পর্যটক ও জেলেদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হবে।’

সোমবারই ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রোহিঙ্গা শিবির পরিদর্শন করার পাশাপাশি আগামী বুধবার সুন্দরবন সফরে যাবেন। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ঘুরে দেখার পাশাপাশি উপকূলবর্তী এলাকার জলবায়ু ও পরিবেশ রক্ষা নিয়েও বন ও পর্যটন মন্ত্রণালয়ের আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা। সাতক্ষীরার বন সংরক্ষক এম এ হাসান জানিয়েছেন, ‘ঢাকা থেকে হেলিকপ্টারে চেপে বুধবার সকাল সাড়ে নয়টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের একটি বেসরকারি সংস্থার টাইগার পয়েন্টে রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সেখান থেকে গাড়িতে করে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকায় জলবায়ু সহনশীল এলাকার চাষাবাদের কাজ খতিয়ে দেখবেন। পাশাপাশি সুন্দরবন উপকূলের ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ ইকোপার্ক পরিদর্শন করবেন। দুপুরে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বর্ষা রিসর্টে মধ্যাহ্নভোজন সেরে বিকেলেই ঢাকায় ফিরবেন।

ডেনমার্কের রাজকুমারীর সুন্দরবন সফরের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে। যেহেতু সাতক্ষীরায় জামায়েত ইসলামি সহ মুসলিম জঙ্গিদের দৌরাত্ম্য রয়েছে তাই কোনও ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। ডোনাল্ডসনের সফরের ২৪ ঘন্টা আগেই পর্যটক থেকে শুরু করে জেলেদের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ