বাংলাদেশের নির্বাচনে আমেরিকা থাকবে কাদের পক্ষে? খোলসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। এই ভোট নিয়ে পদ্মা পাড়ে চড়ছে উত্তেজনার পারদ। কে থাকবে কার পক্ষে এই চর্চার মধ্যেই আমেরিকা জানিয়ে দিল বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনও পক্ষেই থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষ যে দলকে সরকার হিসেবে বেছে নেবে আমেরিকা তাঁদের সঙ্গেই কাজ করবে।

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষ করে তিনি জানিয়ে দেন আমেরিকা নিরপেক্ষ। ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, আমেরিকা তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন, “সিইসির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। বৈঠকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন সিইসি।” 

আরও পড়ুন: মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

এদিন মার্কিন রাষ্ট্রদূত গত সপ্তাহে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা তাঁর কাছে আশা প্রকাশ করেছিলেন যে, নির্বাচন উৎসবমুখর হবে। মার্কিন রাষ্ট্রদূতও বাংলাদেশের নির্বাচন নিয়ে এই একই আশাপ্রকাশ করেন। প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি হবে বাংলাদেশে নির্বাচন। সমস্ত দলই শুরু করে দিয়েছে প্রচার।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি