পদ্মা সেতু উদ্বোধনের আগে নাশকতার আশঙ্কা, সেনাকে সতর্ক থাকার নির্দেশ শেখ হাসিনার

আগামী ২৫ জুন সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হচ্ছে পদ্মা সেতু।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুয়ারে মাহেন্দ্রক্ষণ। আগামী ২৫ জুন সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হচ্ছে পদ্মা সেতু (Padma Bridge)। কিন্তু দেশের গর্বের সেতু উদ্বোধনের আগেই বড় ধরনের নাশকতা হতে পারে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী (Prme Minister) শেখ হাসিনা (Sk. Hasina)। পাশাপাশি ওই নাশকতা রুখতে সশস্ত্র সেনাবাহিনী (Bangladesh Army) সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান বানচাল করে দেওয়ার চক্রান্ত চলছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নানা চক্রান্ত পেরিয়ে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি আমরা। একটা বড় চ্যালেঞ্জকে হারিয়ে দিয়েছি। কিন্তু যারা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল তাদের একটা উদ্দেশ্য রয়েছে। যার কিছু কিছু তথ্যও আমরা পেয়েছি। জানতে পেরেছি, এমন একটা ঘটনা ঘটানো হবে যাতে ২৫ তারিখে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারি। আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে।’

পদ্মা সেতু নিয়ে প্রথম থেকেই মার্কিন ‘দালাল’ হিসেবে পরিচিত নোবেল জয়ী মুহাম্মদ ইউনুস বাধা দিয়েছিলেন বলেও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। যাকে আমি সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছিলাম, সেই ড. ইউনুস বিশ্বাসঘাতকতা করেছেন। গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর পদে থাকতে না পেরে তিনি চক্রান্ত করেছিলেন। পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাঙ্কের কাছে বার বার ইমেল করেছিলেন। ইউনুসের প্ররোচনায় বিশ্বব্যাঙ্ক অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছিল। অনেকেই ভেবেছিল এটা বোধহয় আমরা কোনদিন করতে পারব না। কিন্তু আমরা কিন্তু সেটা করে ফেলেছি।’

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?