বাংলাদেশে ৭০০ বছরের পুরনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করল র‍্যাব

মূর্তিটি ৭০০ থেকে এক হাজার বছর আগের তৈরি বলেই মনে করছেন র‍্যাবের গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: গোপন সূত্রে খবর পেয়ে গোপালগঞ্জের মুকসুদপুরের এক বাড়িতে হানা দিয়ে প্রাচীন বিষ্ণুমূর্তি (Vishnu Idol) উদ্ধার করলেন র‍্যাবের (RAB) গোয়েন্দারা। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারদর ১০ কোটি টাকা। মূর্তিটি ৭০০ থেকে এক হাজার বছর আগের তৈরি বলেই মনে করছেন র‍্যাবের গোয়েন্দারা। মূর্তি উদ্ধারের পাশাপাশি চোরাচালান চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।

শুক্রবার র‍্যাবের (RAB) পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়া যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামে আবুল খায়ের মোল্লার বাড়িতে চোরাচালানের উদ্দেশ্যে মূল্যবান পাথরের একটি মূর্তি বিক্রির জন্য জড়ো হয়েছেন বেশ কয়েকজন। কালবিলম্ব না করে লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলামের (Shahidul Islam) নেতৃত্বে র‌্যাবের একটি দল আবুল খায়ের মোল্লার (Abul Khayer Molla) বাড়িতে অভিযান চালায়। প্রাচীন বিষ্ণুমূর্তিটি (Vishnu Idol) উদ্ধার করা হয়।

জেরার মুখে ধৃতরা জানিয়েছেন, গত ছয় মাস আগেই বিদেশে পাচার করে মোটা টাকা আয়ের উদ্দেশে কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তিটি (Vishnu Idol) কিনেছিলেন। গত ছয় মাস ধরে মূর্তিটি তাঁদের কাছে রয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির মূল অংশের উচ্চতা ২৬ ফুট ৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি। ওজন ৩২ কেজি।

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে