১১ বছর বাদে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা

তৌহিদকে জেরা করে সংগঠনের বাকি নেতাদের হদিশ জানার চেষ্টা চালাচ্ছেন র‍্যাব গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১১ বছর পালিয়ে বেড়ানো নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যতম শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের গোয়েন্দারা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জন্য অর্থ ও সদস্য সংগ্রহের দায়িত্বে ছিলেন ধৃত তৌহিদ। তাকে জেরা করে সংগঠনের বাকি পলাতক নেতাদের হদিশ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

রবিবার সকালে র‍্যাবের মুখপাত্র ফজলুল হক সাংবাদিকদের জানিয়েছেন, টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা  তৌহিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় জেলের সাজাও হয়েছিল।হিযবুত তাহরীর হয়ে স্কুল ও মাদ্রাসা ছাত্রদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার দায়িত্ব সামলাচ্ছিল তৌহিদ। বয়সে তরুণ হওয়ায় নিমিষেই কিশোর ও তরুণদের মধ্যে মিশে যেতে পারত। মাদ্রাসা ও স্কুল ছাত্রদের মাধ্যমে সরকার বিরোধী লিফলেট বিলি করত। ভয় দেখিয়ে সংগঠনের জন্য অর্থ আদায় করত। হিজবুত তাহরী নিষিদ্ধ হওয়ার পরেই আত্মগোপন করেন।

গত ১১ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর সময়েও গোপনে কর্মকাণ্ড সংগঠিত করতেন। গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার ডাকও দিয়েছিলেন। আন্ডারগ্রাউন্ডে থেকেই সরকার বিরোধী কাজকর্ম চালাচ্ছিলেন। দেশে সাধারণ নির্বাচন যত এগিয়ে আসছে ততই নতুন করে সংগঠিত হচ্ছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা-কর্মীরা। গত মাস দুয়েক ধরে্ই বিশেষ জঙ্গি দমন অভিযান শুরু করেছে র‍্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যেই একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের পাকড়াও করা হয়েছে।

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের