শেখ হাসিনার আইনজীবী হিসাবে রাজাকার সন্তানকে নিয়োগ দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিচার নিয়ে প্রহসনের পর প্রহসন চালিয়ে যাচ্ছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। বঙ্গবন্ধু কন্যার বিচারের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে রাজাকার পরিবারের সন্তান গোলাম মর্তুজা মজুমদারের হাতে। প্রধান কৌঁসুলি হিসাবে নিয়োগ করা হয়েছে রাজাকার তাজুল ইসলামকে কৌঁসুলির দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধের কুখ্যাত গণহত্যাকারীর সন্তান গাজী এইচ তামিম। আর এবার দেশত্যাগী প্রধানমন্ত্রীর আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাজাকার পরিবারের সন্তান আমিনুল গণি টিটুকে। আইনজীবী মহলে যিনি জামায়াত শিবিরের লোক হিসাবেই পরিচিত। শুধু তাই নয়, গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর শেখ হাসিনার ফাঁসি চেয়ে সমাজমাধ্যমেও পোস্ট করেছিলেন টিটু। যিনি নিজেই শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন তাকে কীভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে আইনি লড়াইয়ের দায়িত্ব দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।

তিনি যে রাজাকার পরিবারের সন্তান তা স্বীকার করে নিয়েছেন শেখ হাসিনার আইনজীবী জিসাবে নিয়োগ পাওয়া আমিনুল গণি টিটু। যদিও রাজাকার পরিবারের সন্তান হওয়া তাঁর কাছে লজ্জার নয় বরং গর্বের বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর রোকন (সদস্য) এই আইনজীবী। সাংবাদিকদের তিনি সদর্পে বলেছেন, ‘আমার বাবা মুক্তিযুদ্ধের সময়ে মানিকগঞ্জে আল শামস বাহিনীর অন্যতম শীর্ষ নেতা ছিলেন। ইসলাম ধর্ম বাঁচাতে ও পাকিস্তান ভাঙা রুখতেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। রাজাকার হয়ে তিনি কোনও ভুল করেননি।’ রাজনৈতিক পালাবদলের পরে যেখানে তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন সেখানে তিনি কীভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে আইনি যুক্তি উপস্থাপন করবেন তা জানতে চাইলে খোলাখুলিভাবে আমিনুল বলেন, ‘শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বাঁচাতে আমি আইনি যুক্তি দাঁড় করাব, তা ভাবলেন কীভাবে? দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির দাবিই জানাব। সরকার এই কারণেই আমাকে নিয়োগ করেছে।’

আমিনুল গণি টিটুকে দেশত্যাগী প্রধানমন্ত্রীর আইনজীবী হিসাবে নিয়োগ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর কথায়, ‘বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বর্তমান ইউনূস সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ‘বিচারিক প্রহসন’ চালাচ্ছে। একদিকে নির্বিচারে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করছে, অন্যদিকে আদালতে তাদের পক্ষে দাঁড়ানোর ন্যূনতম সুযোগও দিচ্ছে না। আইনজীবীদেরও টার্গেট করা হচ্ছে। যে কেউ রাজবন্দিদের পক্ষে দাঁড়াতে গেলেই তাকেও গায়েবি মামলায় ফাঁসানো হচ্ছে, এমনকি মব লিঞ্চিং পর্যন্ত হচ্ছে।আমার মায়ের পক্ষেই সরকার একজন আইনজীবী নিয়োগ করেছে, যিনি অতীতে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুদণ্ড দাবি করেছিলেন।’

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ