বসিরহাটে ভোটের আগের দিন অকাল হোলি তৃণমূল কর্মীদের, বিলি গুড় বাতাসা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে ভোট ১লা জুন, শনিবার ।ফলাফল৪ঠা জুন মঙ্গলবার। তার আগেই শুক্রবার বিকেলে সবুজ আবির মেখে ব্যান্ড পার্টি ও বাজি ফাটিয়ে মিষ্টিমুখ তৃণমূলের কর্মীদের। তাদের দাবি জয় তাদের নিশ্চিত তাই তারা আগাম বিজয় মিছিল করলেন।বসিরহাট লোকসভা কেন্দ্রর হাসনাবাদের(Hasnabad) পাটলি খানপুর এলাকায় সবুজ আবির মেখে বাজনা বাজিয়ে মিষ্টি খাইয়ে বিজয় উৎসব পালন করলেন তৃণমূলের কর্মীরা। পাটলি খানপুর অঞ্চল তৃনমূলের সভাপতি পিন্টু মোল্লার নেতৃত্বে এদিন এই বিজয় মিছিলের আয়োজন করা হয়।

এদিন প্রায় হাজারখানেক কর্মী সমর্থকদের নিয়ে এই বিজয় মিছিল পালন করল পাটলি খানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মোল্লা(Pintu Molla)। এই সমস্ত তৃণমূল কর্মীদের দাবি বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের জয় নিশ্চিত। তাই তারা প্রচারের শেষ দিনে বাজনা বাজিয়ে সবুজ আবির উড়িয়ে মিষ্টি খাইয়ে আগাম বিজয় উৎসব পালন করলেন। বিতরণ করা হয় বীরভূমের অনুব্রত মন্ডলের কায়দায় গুড় বাতাসা। এর আগে ভোট পর্ব মেটার পর বিজয় মিছিল আগাম করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের। সবুজ আবির আগাম খেলতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরের কর্মীদের। কিন্তু নির্বাচনের আগে ব্যান্ড পার্টি, অকাল হোলি ,গুড় বাতাসা বিতরণ নজির গড়ল বসিরহাটে(Bashirhat)। এদিকে, শনিবার দমদম লোকসভার ভোট ।তার আগে খড়দহ পৌরসভার(Kardaha Municipality) ৬ নম্বর ওয়ার্ডে বাসিন্দা বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে একটি সাদা থান কাপড় ও কালো প্লাস্টিকের মধ্যে একটি বোম উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

কিছু দুষ্কৃতীরা এই বোমা রেখে ভয় দেখাবার চেষ্টা করেছে বলে অভিযোগ।ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ভোটের আগে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত করছে। এছাড়া,শেষ দফার নির্বাচন সারা দেশের সাথে সাথে এই রাজ্যে নটি লোকসভায় নির্বাচন ।বারাসত লোকসভার হাবরা বিধানসভার চৈতন্য কলেজে করা হয়েছে ডিসি আর সি(DCRC) ।এখান থেকেই ভোট কর্মীরা ভোট করার যন্ত্র অন্যান্য সামগ্রী নিয়ে বিকেলে রওনা দেন ভোট কেন্দ্রের দিকে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন