হ্যাটট্রিক নিশ্চিত অভিষেকের, ‘সেকেন্ড’ বয়ের লড়াই বিজেপি-সিপিআইএমের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: রাজ্যের যে লোকসভা আসনের ফল নিয়ে বঙ্গবাসীর উ‍ৎসাহের অন্ত নেই, সেই আসনটি হল ডায়মন্ড হারবার। কেননা, ওই আসনে ফের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান সেনাপতি তথা সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষ লগ্নের হাওয়া স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে, জয়ের হ্যাটট্রিক করতে চলেছেন বঙ্গ রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র। শুধু একটাই চর্চা, গতবারের জয়ের ব্যবধানকে কী ছাড়িয়ে যেতে পারবেন তৃণমূল কংগ্রেসের প্রধান সেনাপতি?

২০১৪ সালে ভোট রাজনীতিতে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনায়াসেই জিতেছিলেন। ব্যবধান ছিল ৭১ হাজার ভোটের বেশি। গত বার ২০১৯ সালে জয়ের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল ৩ লক্ষ ২০ হাজার। ৫৬ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন অভিষেক। কংগ্রেস থেকে ডিগবাজি খেয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়া নীলাঞ্জন রায় পেয়েছিলেন ৩৩.২ শতাংশ ভোট। অর্থা‍ৎ ২৩ শতাংশ বেশি ভোট পেয়ে বাজিমাত করেছিলেন অভিষেক। রাজ্যের শাসকদলের দ্বিতীয় শীর্ষ নেতা হওয়ার কারণে গোটা রাজ্যেই চরকি পাক খেয়ে বেড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা উত্তরসূরিকে। কিন্তু তা সত্বেও নিজের সংসদীয় কেন্দ্রের প্রতি অভিষেকের দায়বদ্ধতায় কোনও ঘাটতি নেই। মঃফস্বল আর গ্রামীন এলাকার নবীন ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে শুরু করেছেন ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’। সংসদীয় কেন্দ্রের বাসিন্দাদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য চালু করেছেন পৃথক ‘হেল্পলাইন’।  প্রতি বছর সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে ‘সাংসদ কাপ’-এর আয়োজন করেছেন। এমনকি করোনা অতিমারির সময়ে ডায়মন্ড হারবারবাসীর জন্য চিকিৎসার বন্দোবস্তের পাশাপাশি গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। বঙ্গ রাজনীতিতে বিখ্যাত হয়ে গিয়েছে তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’। আর অভিষেকের একের পর এক চালে কার্যত খড়কুটোর মতো উবে গিয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। সেই সঙ্গে বিরোধী শিবির।

যে সাত বিধানসভা কেন্দ্র নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন গঠিত, সেই সাত আসনের সবগুলি তৃণমূলের দখলে। পঞ্চায়েত নির্বাচনেও ঘাসফুলের ঝড়ে উবে গিয়েছিল বিরোধীরা। শত চেষ্টা সত্বেও তৃণমূলের গড়ে দাঁত ফোঁটাতে পারেনি বিজেপি-সিপিএম-কংগ্রেস-আইএসএফ। ডায়মন্ড হারবার লোকসভা আসনে সংখ্যালঘু ভোটারের সংখ্যা ৩৮ শতাংশ। আর গত ১৫ বছর ধরে সংখ্যালঘুরা ঘাসফুলের প্রতি আনুগত্য দেখিয়ে চলেছেন। তৃণমূলের সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে সিপিএম এবং আইএসএফ মুসলিম তাস খেলেছে। দুই দলই মুসলিম মুখকে প্রার্থী করেছে। সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন যুব নেতা প্রতীকুর রহমান। আর আইএসএফের হয়ে লড়ছেন মজনু লস্কর। মুসলিম ভোটারদের কাছে দুজনেই নিজেকে ‘আমি তোমাদের লোক’ এমন বার্তা দিয়ে চলেছে। কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। বিজেপি জুজুর কারণে সংখ্যালঘু ভোটাররা আরও বেশি করে তৃণমূলকেই আঁকড়ে ধরছেন। একাধিক এলাকা ঘুরে সেই আভাস স্পষ্টভাবে পাওয়া গেল। অনেকেই বলছেন, সিপিএম-আইএসএফকে ভোট দিয়ে কী হবে? ওরা জিততে পারবে না। উল্টে বিজেপিকে সুবিধা করে দেবে।   

বিজেপির তরফে ফের প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে আরএসএস ঘনিষ্ঠ অভিজি‍ৎ দাস ওরফে ববিকে। ২০১৪ সালেও তিনি অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন। মূলত হিন্দুত্বের তাস খেলেই ভোট প্রচার চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তাতে খুব একটা সাড়া মিলছে না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘গত ১০ বছর সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারকে অনেকটাই বদলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার সিংহভাগই পূরণ করেছেন।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ডায়মন্ড হারবারে তৃণমূলের সাংগঠনিক শক্তির পাশাপাশি অভিষেকের রাজনৈতিক ধার এবং ভার ফের ঘাসফুলের জয়ধ্বব্জা ওড়াবে।

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের