শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে ফিরেছেন অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএল চলাকালীন  চোট পেয়েছিলেন তিনি। সেই ধাক্কা সামলে পুরোপুরি সুস্থ হয়ে দলের স্পিন আক্রমণকে শক্তিশালী করতে মাঠে ফিরছেন তিনি। অন্যদিকে স্পিন-বোলিং অলরাউন্ডার সারাংশ জৈন প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের বদলে ১৫ সদস্যের দলে তাঁকে অন্তর্ভূত করা হয়েছে। সিরিজ শুরুর আগে দলটি আগামী ৭ অগাস্ট থেকে কলম্বোতে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।  

সারাংশ জৈন সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের জায়গা পাকা করেছেন। একজন ডানহাতি অফ-স্পিনার হিসেবে তিনি ২৮.৫১ গড়ে এবং ওভারপ্রতি প্রায় ২.৯৯ রানের নিয়ন্ত্রিত ইকোনমি রেটে ১৩১টি উইকেট শিকার করেছেন। তবে সাই সুদর্শন ও জসপ্রিত বুমরাহর খেলা  বিসিসিআই সিওই-এর ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভর করবে।   

আরও পড়ুন: অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক) , কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেট রক্ষক) সাই সুদর্শন*, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক) , রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জাসপ্রিত বুমরাহ*, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, দেবদত্ত পাডিকল, সারাংশ জৈন। 

উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ ০-৪ ব্যবধানে হেরে ভারত এক নম্বর স্থান হারিয়েছিল, তবে জিম্বাবোয়ে সফরে টানা দুটি জয়ের ওপর ভর করে টিম ইন্ডিয়া পুনরায় এক নম্বর স্থান দখল করেছে। 

 

‘কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না’, মধ্যরাতের বৈঠকের পর বার্তা প্রধান বিচারপতির

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা শুভেন্দুর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

দিল্লিতে NDA-এর বৈঠকে উপস্থিত NCPI-এর ২০ সাংসদ

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০