ওটিপি ছাড়াই ফাঁকা হবে অ্যাকাউন্ট! চিনে নিন ৫টি নতুন ফাঁদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে Unified Payments Interface (UPI) বা অনলাইন লেনদেনের যুগে PhonePe, Google Pay, Paytm, এবং BHIM অ্যাপের মাধ্যমে দ্রুত টাকা পাঠাতে গিয়ে মানুষ বড়সড় বিপদের মুখে পড়ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, কোনও ওটিপি বা সিকিউরিটি কোড ছাড়াই এই নতুন চক্রটি সাধারণ মানুষের অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে খালি করে দিচ্ছে।

ওটিপি ছাড়া টাকা চুরির ৫টি নতুন ফাঁদ

টাকা চাওয়ার ফাঁদ 

প্রতারকরা UPI অ্যাপে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠায়, যেখানে লেখা থাকে “Pay Rs. 1 to receive Rs. 5000 Cashback” বা লটারির টোপ। ব্যবহারকারী ১ বা ২ টাকা দিতে গিয়ে নিজের UPI PIN এন্টার করেন এবং অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা কেটে নেওয়া হয়।

স্ক্রিন শেয়ারিং অ্যাপের কারসাজি

প্রতারকরা নিজেদের নামী ব্যাঙ্কের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে এবং বলে যে UPI KYC আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এরপর তারা ফোনে AnyDesk বা TeamViewer-এর মতো স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করায়। এর ফলে আপনি যখনই UPI PIN টাইপ করেন, তারা তা দেখে নিয়ে গোপনে টাকা তুলে নেয়।

ভুয়ো QR কোডের ফাঁদ

ক্রেতা সেজে প্রতারকরা WhatsApp-এ একটি QR কোড পাঠিয়ে বলে,এটি স্ক্যান করলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে”। কিন্তু সেটি স্ক্যান করে PIN দেওয়া মাত্রই উল্টে বিক্রেতার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।

ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর

গুগলে বিভিন্ন ডিজিটাল পেমেন্ট অ্যাপের কাস্টমার কেয়ার নম্বর সার্চ করলে অনেক সময় প্রতারকদের পাতা ভুয়ো নম্বর সামনে আসে। সেই নম্বরে ফোন করলে তারা ব্যবহারকারীর UPI ID ও ফোন নম্বর হাতিয়ে নেয়। 

APK ফাইলের মাধ্যমে হ্যাকিং

WhatsApp বা Telegram-এ বিভিন্ন আকর্ষণীয় সরকারি স্কিম  বা “Electricity Bill Update”-এর নামে ভুয়ো APK ফাইল পাঠানো হচ্ছে। এই ফাইলগুলি ফোনে ডাউনলোড বা ইনস্টল করা মাত্রই ব্যবহারকারীর সমস্ত SMS এবং গোপন OTP-র অ্যাক্সেস হ্যাকারদের সার্ভারে চলে যায়। কোনও কারণে জালিয়াতির শিকার হলে সরাসরি জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করুন। এছাড়াও আপনার অভিযোগ http://cybercrime.gov.in পোর্টালে নথিভুক্ত করুন।  

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে