বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ চতুর্থী দিয়ে শুরু হয়ে গেল বাঙালির উৎসবের মরসুম। ঢাকে কাঠি পড়ে গেল দুর্গাপুজোর। এরপরেই বিশ্বকর্মা পুজো। বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। সাধারণ মানুষের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে উঠেছেন টলিউড সেলেব্রিটিরাও। সকাল থেকেই কোথাও পুজোর প্রস্তুতি, আবার কোথাও প্রার্থনায় মগ্ন তারকারা। সুতরাং গণেশপুজোর দিনটিতেও টলিপাড়ায় উৎসবের আমেজ। গণেশ চতুর্থীতে ব্যস্ত টলিউডের দুই নায়ক দেব এবং জিৎ-ও। প্রতি বছরের মতো এবারেও বাড়িতে ধুমধাম করে গণেশপুজোর আয়োজন করলেন দেব। পাশাপাশি পুজোর সাজে গণেশের আরাধনা করতে দেখা গেল জিতকেও।

দুই নায়কের জীবনে পরিবার বরাবরই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যেই পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ছবি ফুটে ওঠে তাঁদের সোশ্যাল দেওয়ালে। গণেশ চতুর্থীতেও সেই ছবি ধরা পড়ল নায়কদের প্রোফাইলে। এদিন পুজোতে হালকা হলুদ পাঞ্জাবিতে দেখা গেল জিৎকে। ছবিতে দেখা যাচ্ছে, গণেশের সামনে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন জিৎ। চারদিক লাল ফুলে মোড়া। ঝলমলে তারকাসুলভ আচরণ একেবারেই তাঁর চোখেমুখে দেখা যায়নি। অন্যদিকে দেবের গণেশপুজোর ছবিটাও কম আকর্ষণীয় ছিল না। আগে নিজের প্রযোজনা অফিসে গণেশ পুজোর আয়োজন করতেন দেব, কিন্তু গত কয়েক বছর ধরে নিজের বাইপাস সংলগ্ন বাড়িতেই ধুমধাম করে গণেশপুজো করছেন দেব।

পুজোর আবহে তাঁকে রং-বেরঙের সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে সাজতে দেখা দেল। পাশেই সাদা ধুতি-পাঞ্জাবিতে দাঁড়িয়ে তাঁর বাবা। পুজোর সময়ে একমনে গণেশের আরতি করতে দেখা গেল নায়ককে। সবকটি ছবিই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন দেব। আসলে গণেশ চতুর্থীর সঙ্গে দেবের যোগটা একটু অন্য রকম। কারণ ছোটবেলার একটা বড় সময় মুম্বইয়ে কেটেছে তাঁর। আর ওখানকার বড় উৎসব গণেশ পুজো। তাই দেবও বাড়িতে গণেশ পুজোর আয়োজন করে ছোটবেলার স্মৃতিকে আকড়ে ধরতে চান।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে