শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠীর দিন দুপুর ১টা ৫৮ মিনিটে অত্যন্ত বিরল এবং শুভ মহাজাগতিক সংযোগ ঘটতে চলেছে। কর্মফলদাতা শনি এবং গ্রহের সেনাপতি মঙ্গল একে অপরের সাথে ১২০ ডিগ্রি কোণ তৈরি করে অত্যন্ত শক্তিশালী ‘নবপঞ্চম যোগ’ গঠন করবে। এই সময় শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন এবং মঙ্গল কর্কট রাশিতে গোচর করছেন। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে মঙ্গলের এই অবস্থানে একটি শক্তিশালী ‘নীচভঙ্গ রাজযোগ‘-ও তৈরি হচ্ছে। এই জোড়া মহাযোগের শুভ প্রভাবে মূলত ৩টি রাশির জাতকদের ভাগ্যের বন্ধ দুয়ার খুলতে চলেছে এবং তারা কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির মুখ দেখবেন।
কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জন্য এই নবপঞ্চম যোগ কেরিয়ার এবং আর্থিক উন্নতির দুর্দান্ত সুযোগ এনে দেবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে বড় ধরনের সাফল্য পাবেন। অফিসে নতুন ও বড় কোনও দায়িত্ব বা পদোন্নতি হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি জীবনের একাধিক ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। মঙ্গলের অবস্থান আপনার রাশির একাদশ ভাব এবং শনির অবস্থান সপ্তম ভাবে থাকায় আয়ের পথ সুগম হবে। এই যোগের প্রভাবে আপনার উপার্জনের নতুন নতুন পথ উন্মুক্ত হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য শনি ও মঙ্গলের এই কোণীয় অবস্থান বিশেষ আশীর্বাদ নিয়ে আসছে। শনি আপনার রাশির দ্বিতীয় এবং মঙ্গল ষষ্ঠ ভাবে অবস্থান করায় বড় কোনও শুভ পরিবর্তন আসন্ন। কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসলেও, আপনার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের জোরে আপনি সেই পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন।

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত