খরাজের বাড়ির কালী পুজোর ৫০ বছর, এ বছর আয়োজনে আর কী কী চমক থাকবে?

রাজ মুখোপাধ্যায়দের বাড়িতে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কালি পুজো চলছে। প্রথমে কালির সরাতে পুজো হত, যেটি অভিনেতার বাবা কৃষ্ণনগর থেকে এনেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই দীপাবলি, বাঙালিদের কাছে কালী পুজো। আলোর উৎসবে শহর মেতে উঠবে তিনটে দিন। চারিদিক টুনি দিয়ে সাজবে, আর কালী পুজোর স্পেশাল আকর্ষণীয় আতশবাজি ফাটানো। যদিও এখন অনেক নিয়ম মেনে শব্দবাজি পোড়াতে হয়। দুর্গা উৎসব ৫ দিন ধরে চললেও কালি পুজোর সময়সীমা ভাইফোঁটা পর্যন্তই। যাই হোক, ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে কালী পুজোর প্রস্তুতি। যদিও দুর্গাপুজোর তুলনায় কালী পুজো খুব কমই হয় কলকাতাতে। বিশেষ করে কালীপুজোর দাপট দেখা যায়, জেলাগুলিতে। এছাড়াও অনেকের বাড়িতেও হয় কালী পুজো। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটি রাও কালি আরাধনায় মেতে ওঠে। ভাইফোঁটা দেন। প্রতি বছরের ন্যায় এ বছরও বাড়িতে কালী পুজো করবেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বীরভূম থেকে নাড়ু আনছেন খরাজের গিন্নি।

তবে এবার দেবী প্রতিমা অনেক আগেই বাড়িতে নিয়ে আসবেন তিনি। কারণ অভিনেতার শুটিং রয়েছে, আগামী ৩০ অক্টোবর একটি অনুষ্ঠান রয়েছে তাঁর। তাই এবার আগেভাগেই কালী প্রতিমা বাড়িতে আনবেন অভিনেতা। তবে এবার অভিনেতার পুজোতে কি কি চমক থাকবে। সেটাও জানালেন অভিনেতা। খরাজ মুখোপাধ্যায়দের বাড়িতে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কালি পুজো চলছে। প্রথমে কালির সরাতে পুজো হত, যেটি অভিনেতার বাবা কৃষ্ণনগর থেকে এনেছিলেন। তাতেই আঁকা ছিল দেবীর প্রতিকৃতি। কিন্তু এখন সরা সযত্নে এক বাক্সে রয়েছে। কারণ সেই সরার ক্ষতি হওয়ায় তা মেরামত করেও ঠিক হয়নি। তাই এটি বাক্সে সযত্নে রাখা হয়েছেন। এরপর থেকেই অভিনেতার বাড়িতে কালীপ্রতিমা পুজো শুরু হয়। কৃষ্ণবর্ণের দেবী প্রতিমা প্রতিবার বাড়িতে নিয়ে আসেন খরাজ মুখোপাধ্যায়।

তাঁর বাড়ির পুজো একেবারে জাগ্রত। আপাতত অভিনেতার স্ত্রী রয়েছেন বীরভূমের পাথাই এলাকার তাঁর গ্রামের বাড়িতে। সেখানে কিছু সংস্কারের কাজ সেরে নাড়ু বানিয়ে কলকাতায় ফিরবেন তিনি। আর প্রতিবারের মতো ভোর থাকতে থাকতে হাওড়ার ফুল, মালা নিজে বেছে আনবেন তিনি। অন্যদিকে এবার পুজোতে খরাজের ছেলে মুম্বই থেকে আসবেন কিনা তা অভিনেতা জানাননি। আগে পুজোর রান্নাবান্না নিজেই করতেন অভিনেতা। তবে এখন ক্যাটারারকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। ভোগে রাঁধবেন খিচুড়ি, পাঁচরকমের ভাজা, মিষ্টি। আর নিমন্ত্রিতদের জন্য ফ্রাইড রাইস-মাংসের আয়োজন করবেন। তিনদিন কালি দেবী তাঁর বাড়িতে থাকেন, যেটা অভিনেতার দাদারাই পরিচালনা করেন।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক