দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের দুই বোনের কথা জানেন কী ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীক্ষেত্র কলকাতাতেই আছে তিন বোন। তবে তাঁরা কিন্তু কোনো মানুষ নন। তাঁরা তিন জনই হলেন কালী। এই তিন বোন হলেন মা ব্রহ্মময়ী, মা নিস্তারিণী ও মা ভবতারিণী। তবে তাঁদের বোন বলার নেপথ্যে কী কারণ আছে ? এই ঘটনার বিষয়ে জানতে গেলে একটু ইতিহাসের পাতা ওল্টাতে হবে।

শোনা যায় সেবার কাশীতে দেবী অন্নপূর্ণার পূজা দিতে যাচ্ছিলেন রানী রাসমণি। ঠিক যাত্রার প্রাক্কালেই মা কালীর স্বপ্নাদেশ হয়। দেবী জানান, কাশীতে যেতে হবেনা, বরং কলকাতাতেই গঙ্গাতীরে রাসমণি যেন একখানা মন্দির নির্মাণ করেন। সেখানেই যেন তাঁকে প্রতিষ্ঠা করা হয়। সেবারের মতো স্থগিত হল যাত্রা। মন্দির নির্মাণে মন দিলেন রানীমা। কিন্তু শুধু মন্দির হলেই তো হবে না। মায়ের মূর্তিও তো গড়াতে হবে। কার উপর দায়িত্ব দেবেন এই মূর্তি নির্মাণের? শুরু হল খোঁজ। শেষ পর্যন্ত বরাত পেলেন দাইহাঁটের নবীন ভাস্কর। তিনি তখন সদ্যযুবা হলেও তাঁর শিল্পনৈপুণ্যতার প্রশংসা সারা শহরে ছড়িয়ে পড়েছিল।

জনশ্রুতি আছে, কেবলমাত্র পেশাদার ভাস্কর হিসাবে নবীন এ কাজ করেননি। যেরকম ভক্তি থাকলে মায়ের এমন রূপ ফুটিয়ে তোলা যায়, সেরকম ভক্তিভাবই ছিল তাঁর কাজে। একজন সাধকের মতোই এ কাজে মগ্ন হয়েছিলেন তিনি। কলকাতায় এসে শুরু করলেন মূর্তি নির্মাণের কাজ। জানা যায়, সে সময় হবিষ্যান্ন খেয়ে নিষ্ঠা সহকারে মূর্তি তৈরির কাজ শেষ করেছিলেন নবীন। কিন্তু কাজ যেন শেষ হয়েও শেষ হল না। মূর্তি নির্মাণ হয়ে গেলে রানী রাসমণি মাতৃমূর্তি দেখতে এসেছিলেন। কিন্তু,মূর্তি পছন্দ হয়নি তাঁর। আসলে সেই মূর্তিটি দক্ষিণেশ্বরের গর্ভগৃহের বেদীর তুলনায় ছোট হয়েছিল। এরপর আবার মূর্তি নির্মাণের কাজে নবীন হাত লাগালে তাতেও দেখা দিয়েছিল আর-এক সমস্যা। সেই মূর্তিটি আবার  গর্ভগৃহের মাপের থেকে কিঞ্চিৎ বড় হয়ে গিয়েছিল। তাই পুনরায় মূর্তি তৈরি শুরু করেছিলেন নবীন। তবে তৃতীয়বার যে মূর্তি নির্মিত হল, আমরা আজও সেই রূপেই মায়ের দর্শন পাই দক্ষিণেশ্বরের মন্দিরে। এই মা’ই হলেন জগদীশ্বরী কালীমাতা ভবতারিণী ঠাকুরানী।   

জানা যায়, নবীন ভাস্কর একই কষ্টি পাথর খণ্ড থেকেই মোট তিনটি মূর্তি তৈরি করেছিলেন। তবে, আর দুটি মূর্তি কোথায় আছে ? শোনা যায়, নবীন ভাস্কর নির্মিত সবচেয়ে বড়ো মূর্তিটি হেদুয়ার গুহ বাড়িতে নিস্তারিণী কালী নামে পূজিতা হচ্ছেন ও সবচে়য়ে ছোট মূর্তিটি বরানগরের প্রামাণিক ঘাট রোডে দে প্রামাণিক পরিবারে ব্রহ্মময়ী কালী নামে পূজিতা হচ্ছেন। জনশ্রুতি আছে, এই ব্রহ্মময়ী কালীকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট মাসি ও  নিস্তারিণী কালীকে বড় মাসি বলে ডাকতেন।

নবীন ভাস্কর এই তিনটি মূর্তি ছাড়াও আরও অনেকগুলো মূর্তি নির্মাণ করেছিলেন। জানা গেছে, মা ভবতারিণীর মূর্তি নির্মাণের পর থেকেই নবীন ভাস্কর সারা বাংলাতে খ্যাতিমান হয়ে ওঠেন। বলা বাঞ্চনীয়, তাঁর হাতে ছিল স্বয়ং বিশ্বকর্মার অধিষ্ঠান। নবীন ভাস্করের হাতের সেই জাদু শুধু দেবালয়ে নয়, আলো হয়ে জেগে আছে অসংখ্য ভক্তদের মনের মন্দিরেও।

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী,

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে