Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: Apple-এর স্মার্টফোন দুনিয়ায় নতুন অধ্যায়। বিশ্ববাজারে প্রথমবারের মতো ফোল্ডেবল iPhone লঞ্চ করেছে সংস্থাটি। নতুন এই মডেলের নাম iPhone Duo। ভাঁজ করা অবস্থায় ফোনটির আকৃতি অনেকটাই পাসপোর্টের মতো বলে জানা গিয়েছে। নতুন ডিজাইনের পাশাপাশি এই ডিভাইসে যোগ হয়েছে Apple-এর নতুন চিপসেট, উন্নত ক্যামেরা এবং MagSafe চার্জিংয়ের মতো একাধিক ফিচার।

বুধবার রাত সাড়ে ১০টায় অ্যাপলের নয়া ফোনের উন্মোচন অনুষ্ঠান শুরু করেন সংস্থার নয়া সিইও জন টার্নাস। গত ১৫ বছর এই অনুষ্ঠানে সংস্থার একের পর এক ফোনের আবরণ উন্মোচন করেছিলেন টিম কুক। এ দিন একে একে স্ক্রিনে ভেসে উঠল সংস্থার ১৮ সিরিজের ফোন, ঘড়ি থেকে আইপড। অনুষ্ঠান যখন শেষের দিকে টার্নাস তখনই আরও এক চমক দিলেন। বললেন,’আরও একটা জিনিস’ অপেক্ষা করছে। তারপরই গোটা বিশ্ব দেখল, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুয়ো।  

A20 Pro চিপসেট

iPhone Duo-র অন্যতম বড় আকর্ষণ A20 Pro চিপসেট। Apple-এর নতুন এই প্রসেসরটি TSMC-এর 2nm প্রযুক্তিতে তৈরি। একই চিপসেট ব্যবহার করা হয়েছে নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max মডেলেও। ফলে ফোল্ডেবল ডিজাইনের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সের দিকেও বিশেষ নজর দিয়েছে Apple।

ডুয়াল 48MP ক্যামেরা

ক্যামেরার ক্ষেত্রেও রয়েছে চমক। iPhone Duo-তে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে দুটি ক্যামেরাই 48MP। শুধু ফোনের বাইরের অংশেই নয়, ফোল্ডেবল ডিসপ্লের ভিতরের দিক এবং বাইরের কভার ডিসপ্লে দুই জায়গাতেই ক্যামেরা থাকছে। ফোনটিতে থাকছে MagSafe wireless charging-এর সুবিধাও। অর্থাৎ ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি Apple-এর পরিচিত MagSafe ecosystem ব্যবহার করা যাবে।

ভারতে iPhone Duo-র কত দাম?

ভারতের বাজারে iPhone Duo-এর দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা থেকে। এই দাম 256GB স্টোরেজের বেস মডেলের জন্য। স্টোরেজ বাড়ার সঙ্গে সঙ্গে দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

256GB: ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা

512GB: ৩ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা

1TB: ৩ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা

2TB: ৪ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা

অর্থাৎ সর্বোচ্চ 2TB স্টোরেজের মডেল কিনতে খরচ হবে প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

কোন কোন Colour পাওয়া যাবে?

Apple-এর নতুন ফোল্ডেবল iPhone আপাতত দুটি রঙে বাজারে আসছে। রঙ দু’টি হল Star White এবং Night Sky।

নতুন কী থাকছে?

iPhone Duo-র ক্ষেত্রে Apple-এর সবচেয়ে বড় পরিবর্তন অবশ্যই ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর। তবে শুধু ফোনের আকৃতি বদলেই থেমে থাকেনি সংস্থা। নতুন A20 Pro চিপসেট, দুটি 48MP ক্যামেরা, ফোল্ডেবল ও কভার ডিসপ্লেতে ক্যামেরা এবং MagSafe wireless charging সব মিলিয়ে নতুন মডেলটিকে অন্য iPhone-এর তুলনায় আলাদা করে তোলার চেষ্টা করা হয়েছে।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?