কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সিংহভাগ মানুষই কলা খাওয়ার পর খোসা ফেলে দেন। কিন্তু জানেন কি, সেই খোসা দিয়েই তৈরি করা যায় দারুণ সুস্বাদু এক চাটনি? স্বাদে-গন্ধে অনন্য এই নিরামিষ পদ রুটি, পরোটা কিংবা গরম ভাত, সব কিছুর সঙ্গেই জমে যায়। খুব কম উপকরণে সহজেই বানানো যায় এই বিশেষ কলার খোসার চাটনি, যা এখন সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

কলা এমন একটি ফল, যা প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় ছোট থেকে শুরু বড়দের কাছেও এটি সমান জনপ্রিয়। কাঁচাকলা দিয়ে যেমন নানা ধরনের তরকারি তৈরি করা হয়, তেমনই অনেকেই এটি দিয়ে চিপস বা অন্যান্য খাবারও বানান। তবে কলার খোসা যে একটি সুস্বাদু পদ তৈরির উপকরণ হতে পারে, তা অনেকেরই অজানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাঁচা কলার খোসার চাটনির এক রেসিপি। বিহারের বিভিন্ন অঞ্চলে বহুদিন ধরেই এই চাটনি খাওয়ার প্রচলন রয়েছে। এবার সেই পদই নতুন করে খাদ্যরসিকদের নজর কেড়েছে।

উপকরণ: ২টি কাঁচা কলা, ১টি কুচানো পিঁয়াজ, ৪-৫ কোয়া রসুন, ১ ইঞ্চি আদা, ২টি কাঁচা লঙ্কা, ১টি শুকনো লঙ্কা, ১ চা-চামচ গোটা জিরে, ১ টেবিলচামচ সরষের তেল, স্বাদমতো লবণ, কুচানো ধনেপাতা, ১টি পাতিলেবুর রস।

কীভাবে বানাবেন?

প্রণালী: প্রথমে কাঁচা কলা সেদ্ধ করে খোসা আলাদা করে নিন। এরপর খোসাগুলো ভাল করে কুচিয়ে রাখুন। তারপর একটি কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিন। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে ভাজুন। সুবাস বের হলে কুচানো কলার খোসা ও লবণ দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মিশ্রণটি মাখা মাখা হয়ে এলে ধনেপাতা ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এরপর ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে। সবশেষে পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা সরষের তেল মিশিয়ে পরিবেশন করুন। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে এই চাটনি খেতে দারুণ লাগে। অল্প খরচে এবং সহজ উপায়ে তৈরি এই পদ একবার চেখে দেখলে বারবার বানাতে ইচ্ছে করবেই। 

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে