হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ বুকব্যথা, শ্বাসকষ্ট বা অস্বস্তি। অনেক সময় এই লক্ষণগুলিই হতে পারে হার্ট অ্যাটাকের প্রাথমিক ইঙ্গিত। এমন পরিস্থিতিতে দ্রুত কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে অ্যাসপিরিন খাওয়া হার্ট অ্যাটাকের ক্ষতি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে এই ওষুধ সবার জন্য সমানভাবে নিরাপদ নয়।

হৃদরোগ এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়, কম বয়সীদের মধ্যেও দ্রুত বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট পরিস্থিতিতে অ্যাসপিরিন খাওয়া উপকারী হতে পারে। তবে না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করলে উল্টে বিপদও বাড়তে পারে। তাই জরুরি অবস্থায় কী করা উচিত সেইক্ষেত্রে চিকিৎসকের  পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি কারও হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব হয় এবং তা ধীরে ধীরে বাম হাতে ব্যথা হয়ে ছড়িয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। অ্যাসপিরিন খাওয়ার আগে জানতে হবে রোগীর অ্যাসপিরিনে অ্যালার্জি আছে কি না? পাকস্থলীতে রক্তক্ষরণের ইতিহাস রয়েছে কি না অথবা তিনি অন্য কোনও ব্লাড থিনার গ্রহণ করছেন কি না। হার্ট অ্যাটাক সাধারণত রক্তনালিতে জমাট বাঁধার কারণে হয়, যার ফলে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে যায়। অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধার প্রবণতা কমাতে সাহায্য করে। তাই জরুরি পরিস্থিতিতে এটি কখনও কখনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া বিপজ্জনকও হতে পারে।

চিকিৎসকদের মতে, অনেক মানুষ হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টকে এক মনে করেন। কিন্তু এই দুই পরিস্থিতি আলাদা। হার্ট অ্যাটাকে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ বন্ধ হয়, অন্যদিকে কার্ডিয়াক অ্যারেস্টে হঠাৎ হৃদস্পন্দন থেমে যায়। তাই উপসর্গ বুঝে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, ধূমপান এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। বুকের অস্বস্তি বা অস্বাভাবিক উপসর্গ কখনও অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসা শুরু হলে হার্ট অ্যাটাকে প্রাণ বাঁচানোর সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়।

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল

ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার