রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে সংঘাতের সম্ভাবনা আরও ঘনীভূত হচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখলেও তেহরানকে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চরম বার্তা দিয়ে বললেন, আজ রবিবারেই (২৫ অক্টোবর) ইরানের সব খেলা শেষ হবে।  ট্রাম্পের  সাম্প্রতিক এই মন্তব্যে নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, ইরানও স্পষ্ট জানিয়েছে, আমেরিকা ফের হামলা চালালে তার জবাব দেওয়া হবে।       

শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডায় মিড টার্ম নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের ওপর আমেরিকা কোনও হামলা চালাবে কি না। তার জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো কাল, এমন সম্ভাবনা আছে যে আমি করব। এমন সম্ভাবনাও আছে যে আমাদের মধ্যে একটা চমৎকার, বড়, সুন্দর চুক্তি হবে। ওরা একটা চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হল, ওরা কি চুক্তিটা টিকিয়ে রাখবে।’   

আরও পড়ুন: বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

অন্যদিকে, আমেরিকার সঙ্গে সংঘাতের প্রশ্নে কড়া অবস্থানের কথা জানিয়েছে ইরানও। তেহরানের বক্তব্য, আমেরিকা হামলা চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা নিয়েও আপত্তি জানিয়েছে ইরান।  এই সংঘাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন করে সামরিক সংঘর্ষ শুরু হলে তার প্রভাব শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ববাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও তার প্রভাব পড়তে পারে।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক