ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাসের পর মাস ভাড়া বকেয়া, বাড়ি ছাড়তেও নারাজ ছিলেন ভাড়াটিয়া। টাকা চাইতে গিয়ে গিয়ে বিবাদের সময়েই সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। ভাড়াটিয়া বেশ কয়েকদিন অনুপস্থিত থাকায় বাড়ির মালিক ঘরটির তালা ভেঙে ঘরে প্রবেশ করেন।  ভাড়াটিয়ার ঘরে যেতেই চোখ কপালে ওঠে বাড়ির মালিকের। ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৩৭ লক্ষ টাকার জাল নোট। শুধু তাই নয়, ঘর থেকে মিলেছে প্রিন্টার-সহ একাধিক সামগ্রী। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। কীভাবে ভাড়া বাড়ির আড়ালে চলছিল এই কারবার, তা খতিয়ে দেখছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগপুরের খারবি এলাকার চৈতন্যেশ্বরনগরে বাড়িওয়ালা রমেশ হারড়ের বাড়িতে প্রায় দেড় বছর ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতেন পুষ্পক কৃষ্ণ ভাণ্ডারকর ওরফে বেন্ডানে। অভিযোগ, তাঁর ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি ঘর ছাড়েননি। পাশাপাশি, বেশ কয়েক মাস ধরে ভাড়াও বকেয়া ছিল। বাকি থাকা ভাড়া চাওয়া এবং ঘর খালি করার কথা বলায় বাড়িওয়ালাকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় আগেই ওয়াঠোড়া থানায় অভিযোগ জানিয়েছিলেন বাড়িওয়ালা। এরপর বেশ কয়েক দিন ধরে ভাড়াটিয়ার কোনও খোঁজ না মেলায় শনিবার (২৪ অক্টোবর) ঘরের তালা খুলে ভিতরে ঢোকেন বাড়িওয়ালা। আর তখনই তাঁর নজরে আসে ৫০০ টাকার নোটের মতো দেখতে কাগজের বান্ডিল এবং একটি প্রিন্টার। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। 

আরও পড়ুন:  বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়াঠোড়া থানার পুলিশ। ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ ৫০০ টাকার নোটের মতো দেখতে বিপুল সংখ্যক কাগজ, প্রিন্টার এবং ছাপার কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করে।  প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৩৭ লক্ষ টাকার নোটের মতো কাগজে দু’দিকেই ছাপা ছিল। এছাড়া প্রায় ৪৮ লক্ষ টাকার কাগজে একদিকে ছাপা থাকলেও অন্য দিকটি অসম্পূর্ণ ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।  তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। তাঁকে গ্রেফতারের জন্য মুম্বইয়ে একটি পুলিশ দল পাঠানো হবে বলে জানা গিয়েছে। 

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল