বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগদানের অনুষ্ঠানে আনন্দ করে আর বাড়ি ফেরা হল না। কেউ বুঝতেই পারেনি রাস্তায় অপেক্ষা করছে মৃত্যুদূত। হরিয়ানার নুহ জেলায় দ্রুতগতির একটি ট্রলারের সঙ্গে ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। সংঘর্ষের  তীব্রতা এতটাই প্রবল ছিল যে গাড়িটি কার্যত দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন তিন যুবক। তাঁদের দেহ উদ্ধারের জন্য শেষ পর্যন্ত বুলডোজারের সাহায্য নিতে হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিরোজপুর ঝিরকায় একটি বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই তিন যুবক। অনুষ্ঠান শেষে ইকো গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় রাস্তায় দ্রুতগতির একটি ট্রলারের সঙ্গে তাঁদের গাড়ির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের। দুর্ঘটনার পর গাড়ির ভিতরে আটকে পড়েন তিন যুবক। গাড়িটি এতটাই দুমড়েমুচড়ে গিয়েছিল যে সহজে দেহগুলি বের করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে বুলডোজারের সাহায্যে গাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে দীর্ঘ চেষ্টার পর তিন যুবকের দেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ট্রলারের চালক গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন গুরুগ্রামের ফিরোজ গান্ধী কলোনির বাসিন্দা ২৮ বছর বয়সি রবি এবং সোহনার বাসিন্দা অনিল ও বিবেক। অনিলের বয়স ২৬ বছর বলে জানা গিয়েছে। বাগদানের অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।  

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল

ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার