ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে ১০:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্লাড ক্যানসার এবং মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত শিল্পী রাজ্যসভার সাংসদ ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, প্রায় ১৪ মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন যোগেন। চলছিল নিয়মিত কেমোথেরাপি। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেপসিসের লক্ষণও দেখা দিয়েছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় শনিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্ম যোগেনের। তার বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার। ছোট থেকেই বাড়িতে শিল্প-সংস্কৃতির আবহ পেয়েছিলেন তিনি। তার মা ছিলেন দক্ষ আলপনাশিল্পী। মায়ের আঁকার হাত দেখেই ছবি আঁকার প্রতি আকর্ষণ তৈরি হয় যোগেনের। দেশভাগের পর পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। এই শহরেই শুরু হয় তার শিল্পশিক্ষার পথচলা।

আরও পড়ুন: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

পরবর্তী সময়ে হাওড়া জেলা স্কুলে অঙ্কন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন যোগেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার পদে যোগ দেন। শিল্পকলায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৯৬৫ সালে পাড়ি জমান প্যারিসে। কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটর হিসেবেও কাজ করেছেন যোগেন। ২০১৭ সালে বেহালা নূতন দল পুজোর প্রতিমার সুন্দর রূপ দিয়েছিলেন তিনি। আরেক বছর ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীনের প্রতিমার চালচিত্রের রূপকার ছিলেন। ২০১৪ সালে পূর্বতন তৃণমূল সরকার যোগেনকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিল। ২০২০ পর্যন্ত সেই পদে ছিলেন যোগেন। দেশবিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন শিল্পী। চিত্রশিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, উনি অনেক বড় মাপের শিল্পী ছিলেন। রাষ্ট্রপতি ভবন থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওনার শিল্পের ছোঁয়া আছে। ওনার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা শিল্পীমহলে।

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল