SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে বিপাকে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোজা কথায় বলতে গেলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এখন ঘরে-বাইরে চাপের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিছুদিন আগেই জানা গিয়েছিল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের কাজ নিয়ে প্রশ্ন তুলে দুটি পৃথক চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। এক যুবক আরটিআই করে এমনই তথ্যই জেনেছেন। সেই আরটিআই থেকে জানা গিয়েছে, কমিশনারদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই মনীশ গর্গ সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডিরেক্টর জেনারেল ও সম মর্যাদার অফিসারদের মধ্যে কাজ ভাগ করে দিয়েছিলেন।

আরও পডুন: বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

এবার আরটিআই থেকে আরও একটি তথ্য সামনে উঠে আসছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া করতে গিয়ে এআই বা কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল, সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সেই বিষয়ে তথ্য দিতে নারাজ নির্বাচন কমিশনষ। তাঁদের যুক্তি, বিষয়টি একান্তই গোপনীয়। এটা দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তাই কোন সফ্টওয়্যারের ব্যবহার হয়েছিল তা জানানো যাবে না বলে জাতীয় নির্বাচন কমিশের তরফে জানানো হয়েছে। এসআইআর নিয়ে পাঁচটি বিষয়ে নতুন করে আরটিআই করা হয়েছিল। সেই পাঁচটি বিষয়ে উত্তর দিয়েছে কমিশন। সেগুলি হল-

১. সফটওয়্যারের নাম ও সংস্করণ: কমিশন আরটিআই (RTI) আইনের ৮(১)(ডি) ধারার অধীনে ‘বাণিজ্যিক গোপনীয়তা’র (trade secrets) উল্লেখ করে সফটওয়্যারটির নাম ও সংস্করণ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া কমিশন আরও জানিয়েছে যে, এসআইআর (SIR)-এর জন্য নতুন কোনো সফটওয়্যার তৈরি বা কেনা হয়নি।

২. সফটওয়্যারটি কি নিজে থেকেই ত্রুটি শনাক্ত করতে পারে? কমিশন এ বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দেয়নি। আরটিআই (RTI) আইনের ২(এফ) ধারার উল্লেখ করে তারা এই প্রশ্নটিকে ‘ব্যাখ্যা চাওয়ার’ পর্যায়ে অন্তর্ভুক্ত করেছে।

৩. এআই (AI) বা মেশিন লার্নিংয়ের ব্যবহারের বিষয়ে: ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে এআই, মেশিন লার্নিং বা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করা হয়েছে কি না, তা কমিশন স্পষ্ট করেনি।

৪. সফটওয়্যার থেকে নাম মুছে ফেলার বিষয়টি প্রসঙ্গে কমিশন জানিয়েছে যে, ভোটার তালিকা থেকে কোনও নাম যুক্ত করা বা বাদ দেওয়ার সিদ্ধান্তটি সংশ্লিষ্ট এলাকার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) গ্রহণ করেন। যা তথ্য ও নথিপত্রের উপর ভিত্তি করে করা হয়। সফটওয়্যারের ভূমিকা কী, সে বিষয়ে কমিশন সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়নি।

৫. চিহ্নিত নথিপত্র পর্যালোচনা ও অনুমোদনের বিষয়ে নির্বাচন কমিশন আরটিআই (RTI) আইনের ৮(১)(জি) ধারার উল্লেখ করেছে। এছাড়া কমিশন জানিয়েছে যে, ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০’-এর ১৩বি(১) ও ১৩বি(২) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

কামড়ে দেওরের পুরুষাঙ্গ ক্ষতবিক্ষত করল বৌদি, ৫৫ সেলাই পড়ল

বড় ক্ষতি! CBFC-এর পোর্টাল থেকে ৫০০ চলচ্চিত্রের স্ক্রিপ্ট-চুক্তিপত্র ফাঁস, বিপাকে নির্মাতারা

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল

ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের