দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুড়ি মা’র প্রাচীন এই পুজোতে দেবী চতুর্ভূজা, একসঙ্গে আরাধনা হয় তিন দুর্গার

নিজস্ব প্রতিনিধি: এখানে একসঙ্গে আরাধনা হয় তিনটি বিগ্রহের। এখানে দেবী দুর্গা চতুর্ভূজা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পশলা গ্রামে বছরের পর বছর একই রীতি মেনে হয় আরাধনা। এই পুজো (DURGA PUJA) প্রায় সাড়ে তিনশ বছরের প্রাচীন। এখানে দেবীর বাহন ব্যাঘ্ররূপী সিংহ।

পুজো পরিচিত বুড়িমা’র পুজো নামেই। আবার রায়চৌধুরী জমিদার বাড়ির পুজো নামেও পরিচিত। জনশ্রুতি, প্রায় সাড়ে তিনশ বছর আগে গ্রামের এক জায়গায় ছিল উঁচু ঢিবি। সেই ঢিবি ছিল জঙ্গল ঘেরা। সেখানেই ঘট প্রতিষ্ঠা করে পুজোর প্রচলন করেছিলেন সন্ন্যাসিনী।  তারও আগে তিনি পঞ্চমুন্ডির আসন স্থাপন করে শুরু করেছিলেন সাধনা। সন্ন্যাসিনী তাঁর মৃত্যুর আগে পশলা এলাকার জমিদার মথুরানাথ রায়চৌধুরীকে নির্দেশ দিয়েছিলেন পুজো চালিয়ে যাওয়ার। সেই পুজোই হয়ে আসছে বংশপরম্পরায়।

জনশ্রুতি, এইভাবে ঘট পুজো হলেও জমিদার পরিবারের এক সদস্য স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর। স্বপ্নাদেশ ছিল, মূর্তি তৈরি করে আরাধনা করার। তারপর থেকেই প্রচলন হয় মূর্তিপুজোর।

তবে তিনটি বিগ্রহ কেন? রায়চৌধুরী পরিবারের সূত্রে জানা গিয়েছে, শ্রীশ চন্দ্র রায়চৌধুরী এবং গিরিশ রায়চৌধুরী- এই দুই শরিকের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হয়েছিল। তারপর থেকেই পঞ্চমুণ্ডী বেদীর দুই পাশে তৈরি করা হয় আরও দু’টি বেদী। তবে প্রতি বিগ্রহই চতুর্ভূজা। বেদীতে তিন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় ষষ্ঠীর দিন। আর এভাবেই পুজোর ক’দিন চলে আরাধনা।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ