বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ছুটির দিনে একটু অলস দুপুর-এই আবহাওয়ার সঙ্গে ধোঁয়া ওঠা খিচুড়ির যেন এক অদ্ভুত টান রয়েছে। বেগুন ভাজা কিংবা আমের তেলের সঙ্গে গরম খিচুড়ি বাঙালির চিরকালীন পছন্দ। তবে চেনা চাল-ডালের খিচুড়িতে যদি আনতে চান একটু নতুন স্বাদ, তাহলে যোগ করতে পারেন এঁচোড়। বাঙালির হেঁশেলে ‘গাছ পাঁঠা’ নামে পরিচিত এই সবজির সঙ্গে মুগ ডাল ও গোবিন্দভোগ চালের মেলবন্ধনে তৈরি হবে সুস্বাদু এঁচোড়ের খিচুড়ি। ঘরোয়া উপকরণেই কীভাবে বানাবেন এই পদ, রইল সহজ রেসিপি।

উপকরণ

• গোবিন্দভোগ চাল — ২৫০ গ্রাম
• সোনা মুগ ডাল — ২৫০ গ্রাম
•এঁচোড় — ৩০০ গ্রাম, ডুমো করে কাটা
• আলু — ২টি
•আদা বাটা — ১ টেবিল চামচ
•জিরে গুঁড়ো — ১ চা চামচ
• হলুদ গুঁড়ো — ১ চা চামচ
•কাশ্মীরি লঙ্কা গুঁড়ো — ১ চা চামচ
• কাঁচা লঙ্কা — ৪-৫টি
•গোটা জিরে — ½ চা চামচ
•তেজপাতা — ২টি
•শুকনো লঙ্কা — ২টি
•এলাচ, লবঙ্গ, দারচিনি — পরিমাণমতো
•ঘি — ২ টেবিল চামচ
•সরষের তেল — প্রয়োজনমতো
•নুন ও চিনি — স্বাদমতো

প্রণালী

প্রথমে এঁচোড়ের টুকরোয় নুন ও সামান্য হলুদ মাখিয়ে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে রাখুন। এবার শুকনো কড়াইতে মুগ ডাল হালকা লালচে করে ভেজে ধুয়ে নিন। গোবিন্দভোগ চালও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে সরষের তেল গরম করে এঁচোড় ও আলু নুন-হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলার ফোড়ন দিন। গন্ধ বেরোলে আদা বাটা, জিরে, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে মশলা কষিয়ে নিন। এবার ভাজা আলু, এঁচোড়, মুগ ডাল ও চাল দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। অন্য পাত্রে জল ফুটিয়ে তা কড়াইতে ঢেলে দিন। নুন ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। চাল-ডাল নরম হয়ে মাখামাখা হলে সামান্য চিনি দিন। সবশেষে ঘি ও সামান্য গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। গরম গরম এঁচোড়ের খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন বেগুন ভাজা, আলুর চপ কিংবা আমের তেল। 

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ