কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরতের আকাশে সাদা মেঘ, কাশফুলের দোলা আর ঢাকের শব্দ! বাঙালির কাছে দুর্গাপুজো মানেই দেবী দুর্গার মর্ত্যে আগমন। কিন্তু এই মহাশক্তির আবির্ভাবের নেপথ্যে রয়েছে এক অনন্য পৌরাণিক কাহিনি। কীভাবে একের পর এক দেবতার শক্তি মিলেমিশে তৈরি হয়েছিল এমন এক দেবীর, যাঁর হাতে বিনাশ হয়েছিল অশুভ শক্তির? দেবী দুর্গার জন্মকথায় রয়েছে সেই রহস্যই।

পুরাণের কাহিনি অনুযায়ী, অসুররাজ মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন। সেই বর পাওয়ার পর ক্রমশ শক্তিশালী হয়ে ওঠেন তিনি। দেবতা ও মানব দুই জগতেই শুরু হয় তাঁর অত্যাচার। দেবতাদের পরাজিত করে স্বর্গের অধিকারও দখল করে নেন মহিষাসুর। বিপর্যস্ত দেবতারা তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হন।মহিষাসুরের বিরুদ্ধে একক কোনও দেবতার শক্তি যথেষ্ট ছিল না। তখনই ঘটে সেই অভূতপূর্ব ঘটনা। দেবতাদের সম্মিলিত তেজ বা শক্তি একত্রিত হয়ে এক নারীমূর্তির রূপ নেয়। বিভিন্ন পুরাণে এই ঘটনাকে দেবী দুর্গার আবির্ভাবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বর্ণনা করা হয়েছে।

কথিত আছে, শিবের তেজ থেকে দেবীর মুখমণ্ডল, বিষ্ণুর শক্তি থেকে বাহু এবং অন্যান্য দেবতার তেজ থেকে শরীরের বিভিন্ন অঙ্গের সৃষ্টি হয়। অর্থাৎ দেবী দুর্গা কোনও একক শক্তির প্রতীক নন তিনি বহু শক্তির সম্মিলিত রূপ। সেই কারণেই তাঁকে বলা হয় ‘মহাশক্তি’। দেবীর আবির্ভাবের পর দেবতারা নিজেদের অস্ত্রও তাঁর হাতে তুলে দেন। শিব দেন ত্রিশূল, বিষ্ণু দেন চক্র, বরুণ দেন শঙ্খ, বায়ু দেন ধনুক ও তূণীর, ইন্দ্র দেন বজ্র এবং অন্যান্য দেবতাও নিজেদের ঐশ্বরিক অস্ত্র দিয়ে দেবীকে সজ্জিত করেন। হিমালয় তাঁকে দেন বাহন সিংহ। সেই সিংহে চড়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন দেবী।শুধু অস্ত্রেই নয়, দেবীর প্রতিটি রূপের মধ্যেই যেন লুকিয়ে ছিল দেবতাদের সম্মিলিত শক্তির প্রতীকী প্রকাশ। দশ হাতে দশ অস্ত্র ধারণ করে তিনি হয়ে ওঠেন অশুভের বিরুদ্ধে শুভশক্তির প্রতীক। মহিষাসুরের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর অবশেষে দেবীর হাতেই ঘটে তার পরাজয়।এই কারণেই দুর্গাপুজো শুধু দেবীর আরাধনা নয়, অনেকের কাছে এটি সম্মিলিত শক্তিরও উদযাপন।

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী