ভেন্ডির ডাঁটা ফেলে দিচ্ছেন? বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার ভর্তা! রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভেন্ডি রান্নার সময়ে ডাঁটা কেটে সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু রান্নাঘরের এই ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি হতে পারে সুস্বাদু এক পদ। ডাল, রসুন, শুকনো লঙ্কা ও নারকেলের সঙ্গে ভেন্ডির ডাঁটা মিশিয়ে তৈরি করা যায় ঝাল-মশলাদার ভর্তা। ভেন্ডির চেনা স্বাদের থেকে এই পদ একেবারেই আলাদা। কম খরচে, সহজ উপকরণে তৈরি হওয়ায় বাড়ির রান্নায় নতুনত্ব আনতেও এই পদ হতে পারে ভাল বিকল্প।

উপকরণ

ভেন্ডির ডাঁটা ১ থেকে দেড় কাপ, ছোলার ডাল ৩ টেবিল চামচ, ধোয়া মুগ ডাল ২ টেবিল চামচ, শুকনো লঙ্কা ৫-৬টি, রসুনের কোয়া ৫-৬টি, সর্ষের তেল ৪ চা চামচ, সর্ষে আধ চা চামচ, মাঝারি আকারের পেঁয়াজ ১টি, হিং ২-৩ চিমটি, শুকনো নারকেল ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, চিনি এক-চতুর্থাংশ চা চামচ, লঙ্কাগুঁড়ো আধ চা চামচ, গরমমশলা ১ চা চামচ এবং পাতিলেবুর রস ১ টেবিল চামচ।

আরও পড়ুনঃ চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

কী ভাবে বানাবেন?

প্রথমে ভেন্ডির ডাঁটাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। কড়াইয়ে ২ চা চামচ সর্ষের তেল গরম করে ছোলার ডাল, মুগ ডাল, শুকনো লঙ্কা, রসুন ও সামান্য হিং দিয়ে মাঝারি আঁচে ভাজুন। ডালের রং হালকা সোনালি হলেই ডাঁটাগুলি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। বেশি ভাজবেন না, তা হলে স্বাদ তেতো হয়ে যেতে পারে। এ বার আঁচ বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে সবকিছু মিক্সিতে দিয়ে নুন, চিনি ও শুকনো নারকেল মিশিয়ে জল ছাড়াই মোটা করে বেটে নিন। একেবারে মিহি করবেন না, এই পদের স্বাদ বাড়ে দানাদার মিশ্রণেই। এর পর কড়াইয়ে বাকি তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে কুচোনো পেঁয়াজ দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এ বার বেটে রাখা মিশ্রণটি দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। প্রয়োজনমতো লঙ্কাগুঁড়ো দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। মিশ্রণের আঠালো ভাব কমে এলে আঁচ বন্ধ করে গরম মশলা ও পাতিলেবুর রস মিশিয়ে দিন। 

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা