ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নাঘরে সবজি নেই? তা বলে দুপুরের রান্না নিয়ে চিন্তার কিছু নেই। ঘরে থাকা মসুর ডাল দিয়েই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু কোফতা। ভাত কিংবা রুটির সঙ্গে এই পদ বেশ জমে যায়। মসুর ডালের কোফতা যেমন মুখরোচক, তেমনই পুষ্টিকর। এক বার খেলে বার বার বানাতে ইচ্ছে করবে। রইল সহজ রেসিপি।

উপকরণ

• মসুর ডাল — দেড় কাপ
• কুচোনো আদা — ২ চা-চামচ
• কাঁচালঙ্কা — ১টি
• ধনেপাতা কুচি — ২ টেবিল চামচ
• বেসন — ২-৩ টেবিল চামচ
• হালকা ভাঙা শুকনো ডালিমবীজ — ১ চা-চামচ
• ভাজা জিরের গুঁড়ো — ১ চা-চামচ
• নুন — স্বাদমতো

গ্রেভির জন্য

• টমেটোর পিউরি — ৩টি মাঝারি টমেটো থেকে
• ছোট পেঁয়াজ — আধ কাপ
• জোয়ান — ১ চা-চামচ
• কাশ্মীরি লঙ্কার গুঁড়ো — ১ চা-চামচ
• সম্ভার মশলা — ১ টেবিল চামচ
• গরম জল — ২ কাপ
• ঘি বা তেল — ১ টেবিল চামচ
 নুন — স্বাদমতো

প্রণালী

প্রথমে মসুর ডাল ভাল করে ধুয়ে পর্যাপ্ত জলে ভিজিয়ে রাখুন। কিছু ক্ষণ পর জল ঝরিয়ে ডালটি মিহি করে বেটে নিন। এর সঙ্গে আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা, বেসন, ডালিমবীজ, ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদমতো নুন মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি যাতে খুব পাতলা না হয়, সে দিকে খেয়াল রাখুন। এ বার হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট গোলা তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলি সোনালি করে ভেজে তুলে রাখুন। অন্য কড়াইয়ে ঘি বা তেল গরম করে জোয়ান ফোড়ন দিন। ছোট পেঁয়াজ দিয়ে হালকা সোনালি করে ভেজে টমেটোর পিউরি দিন। এর পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সম্ভার মশলা ও নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দু’কাপ গরম জল ঢেলে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ভাজা কোফতাগুলি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন মসুর ডালের সুস্বাদু কোফতা।

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ