শেষ তিনমিনিটে ৬৬ হাজারের গণ্ডি থেকে নেমে সেনসেক্স পৌঁছল ৬৫-তে

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ তিনমিনিটে ৬৬ হাজারের গণ্ডি ধরে রাখল পারল না শেয়ার মার্কেট। মঙ্গলের কালো ছায়া কাটিয়ে দিনভর অক্সিজেন জুগিয়েছে সেনসেক্স। দিনভর উত্থান পতন শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স ১৪৯.৩১ সূচক বেড়ে দাঁড়াল ৬৫,৯৯৫.৮১-তে। অন্যদিকে নিফটিও বেড়ে দাঁড়াল ১৯৬৩২.৫৫-এ। এদিন শেয়ার বাজারে লাভের মুখ দেখল তথ্যপ্রযুক্তি। লোকসানের মুখে পড়ল আইসিআইসিআই। 

৬৫ হাজারের বেশি সূচক নিয়ে এদিন লেনদেন শুরু হয়েছিল শেয়ার বাজারে। দু’ঘন্টার মধ্যে নেমে যায় সেনসেক্স। তবে সেই ধাক্কা কিছুটা সামলে বেলা তিনটের পর সেনসেক্স পৌঁছয় ৬৬,০৪১.৩১-সূচকে। কিন্তু শেষ তিন মিনিটে বদলে গেল পরিস্থিতি। বাজার বন্ধের সময় ৬৫,৯৯৫.৮১-সূচকে দাঁড়ায় সেনসেক্স। এদিন শেয়ার বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,০৪১.৩১ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৪৪৪.৩৮।

সেনসেক্সের পাশাপাশি এদিন নিফটিতেও বদল এসেছে। ০.৩২ সূচক বেড়ে বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়েছে ১৯৬৩২.৫৫ পয়েন্টে। এদিন শেয়ার বাজারে আইসিআইসিআই, এশিয়ান পেইন্টসের মতো সংস্থার শেয়ার দর লোকসানের মুখ দেখেছে। বাজারে দাপট ধরে রেখেছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্ক ও বাজাজ অটোর শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী।

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার