পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন কারিপাতা দিয়ে আলুর তরকারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের একঘেয়ে আলুর তরকারি খেতে খেতে বিরক্ত? তা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন কারিপাতা দিয়ে আলুর তরকারি। পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করা যায় এই পদ। কারিপাতার সুন্দর গন্ধ, মটরশুঁটির মিষ্টি স্বাদ আর মশলার মিশেলে সাধারণ আলুও হয়ে উঠবে অসাধারণ। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই নিরামিষ পদ দিব্যি মানিয়ে যাবে।

উপকরণ

৫টি আলু, ১/২ কাপ মটরশুঁটি, কয়েকটি কারিপাতা, ২ টেবিল চামচ টম্যাটো বাটা, ২ টেবিল চামচ নারকেল বাটা, ২টি শুকনো লঙ্কা, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, স্বাদমতো লঙ্কাগুঁড়ো, পরিমাণমতো  নুন, সামান্য চিনি, প্রয়োজনমতো তেল ও সামান্য ঘি।

পদ্ধতি

প্রথমে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে আলুর টুকরোগুলি হালকা ভেজে তুলে রাখুন। এ বার একই কড়াইয়ে শুকনো লঙ্কা ও কারিপাতা ফোড়ন দিন। কারিপাতার সুগন্ধ বেরোলে টম্যাটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এর পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে মশলা ভাল করে মিশিয়ে নিন। ভেজে রাখা আলু ও মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করুন। প্রয়োজনে অল্প জল দিয়ে ঢেকে আলু সেদ্ধ হতে দিন। আলু নরম হয়ে এলে নারকেল বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। তরকারি শুকনো হয়ে এলে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি কারিপাতা-মটরশুঁটি দিয়ে সুস্বাদু শুকনো আলুর তরকারি। অল্প উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন এই পদ। নিরামিষ দিনের দুপুরের খাবারে ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?