স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ অগস্ট মানেই দেশজুড়ে স্বাধীনতা দিবসের উদযাপন। এ বছর স্বাধীনতা দিবসে সাধারণ পোলাও বদলে বানিয়ে ফেলতে পারেন তেরঙা পোলাও। রং, গন্ধ এবং স্বাদ তিন দিক থেকেই এই কম্বিনেশন জমিয়ে দেবে দুপুরের খাবার।

উপকরণ

২ কাপ বাসমতি চাল, ২টি আলু, ২টি গাজর, ২টি পেঁয়াজ,২টি ফুলকপি,১/২ কাপ মটরশুঁটি,১টি ক্যাপসিকাম,১০০ গ্রাম পনির,২টি টমেটো,২ টেবিল চামচ ধনেপাতা,৫ কোয়া  রসুন,১ টেবিল চামচ আদা কুচি,১ চা চামচ ধনে গুঁড়ো,১/২ চা চামচ গোটা  জিরে,৩-৪টি  লাল লঙ্কা, ১ টেবিল চামচ টুটি ফ্রুটি,১ চা চামচ খাবার রং, প্রয়োজনমতো নুন ও তেল।  

প্রদ্ধতি

প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম ও ফুলকপি ছোট করে কেটে নিন। পনিরও টুকরো করে রাখুন।কড়াইতে তেল গরম করে সবজিগুলি আলাদা আলাদা করে হালকা ভেজে তুলে রাখুন। গাজর ও মটরশুঁটি সেদ্ধ করে নিন। এবার চাল নুন দিয়ে সেদ্ধ করে নিন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তিনটি সমান ভাগে ভাগ করুন।এক ভাগ সাদা রাখুন। দ্বিতীয় ভাগে খাবার উপযোগী সবুজ রং মিশিয়ে তার সঙ্গে মটরশুঁটি ও ক্যাপসিকাম মেশান। তৃতীয় ভাগে মিষ্টি হলুদ রং মিশিয়ে দিন।এরপর রসুন, আদা, ধনে ও জিরে দিয়ে একটি মশলা তৈরি করে তেলে কয়েক মিনিট ভেজে নিন। সেই মশলা তিন ভাগ ভাতেই অল্প অল্প করে মিশিয়ে দিন। সাদা ভাতে পনির, পেঁয়াজ ও ফুলকপি মেশাতে পারেন।এবার বড় প্লেটে তিন রঙের ভাত পাশাপাশি সাজিয়ে দিন। টমেটোর স্লাইস ও ধনেপাতা দিয়ে সাজালেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় তেরঙা পোলাও।

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা