শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগানে পদপিষ্টের ঘটনার পর নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীমাতার বিসর্জন নৃত্য বা শোভাযাত্রার স্থান পরিবর্তন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা গুজব। সেই বিষয় নিয়ে মুখ খুললেন পুজো উদ্যোক্তারা। কমিটির স্পষ্ট বক্তব্য, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রচার।

বামা কালী পুজো কমিটির সভাপতি সুখেন্দুবিকাশ চৌধুরী জানিয়েছেন, কলকাতার চোরবাগানের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং গত বছরের পুজার পর থেকেই ভিড় সামলানো ও নিরাপত্তার স্বার্থে এই ভাবনা শুরু হয়েছিল। পূর্বে বড়বাজার এলাকায় সংকীর্ণ রাস্তায় প্রতিমার নাচ হতো। যেখানে বিপুল ভক্তসমাগমে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হত এবং অন্যান্য শোভাযাত্রার পথ অবরুদ্ধ হয়ে পড়ত। ভক্তদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এবার মায়ের বিসর্জন নৃত্য বড়বাজারের পরিবর্তে মন্দিরের নিকটবর্তী বেচপাড়া মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পডুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

উদ্যোক্তারা জানান, মাঠে একসঙ্গে ৩০ থেকে ৫০ হাজার মানুষ দাঁড়িয়ে নির্বিঘ্নে মায়ের এই রূপ দর্শন করতে পারবেন। সার্বিক ব্যবস্থাপনায় থাকছে পুলিশ-প্রশাসন, ব্যারিকেড, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। প্রায় ৪০ জন অভিজ্ঞ বাহক কাঁধে করে প্রতিমা নিয়ে নৃত্য পরিবেশন করবেন। কমিটি ও পুজো সংশ্লিষ্ট যমুনা দেবী পুজোর ইতিহাস বিকৃতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন। তাঁরা জানান, সামাজিক মাধ্যমে অনেকে এই পুজোকে ৩০০, ৫০০ বা ৬০০ বছরের প্রাচীন বলে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। প্রকৃতপক্ষে এটি যমুনা দেবীর স্বপ্নাদেশে শুরু হওয়া ৫৮ বছরের পদার্পণ করল। তাঁদের আবেদন, মায়ের মহিমা ভক্তের অন্তরেই বিরাজ করে, অযথা গুজব বা মিথ্যা প্রচার ছড়িয়ে তার মাহাত্ম্য যেন ক্ষুণ্ণ না করা হয়। মন্দিরের বিজ্ঞপ্তিতে দেওয়া সঠিক ইতিহাস জেনেই যেন সবাই তথ্য প্রকাশ করেন। আগামী ৮ই নভেম্বর মায়ের পুজো এবং ৯ই নভেম্বর বেচপাড়া মাঠে নৃত্য ও বড়বাজার ঘাটে মায়ের চিরাচরিত নিয়মে বিসর্জন সম্পন্ন হবে।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক