একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্ত। একদমই নির্জন জায়গা। তারই কাছেই আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী। গতকাল, শনিবার রাতের অন্ধকারে উধাও হয়েছিল সে! আর আজ, রবিবার সকাল হতেই প্রতিবেশীর বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। বিবস্ত্র, ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে তার নিথর দেহ! উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

মৃতার পরিবারের দাবি, তাদের মেয়েকা ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গতকাল, শনিবার বাড়ির পাশের বাজারে বিচিত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই ছাত্রী। অভিযোগ রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ফোন আসার পর অনুষ্ঠান ছেড়ে চলে যায় সে। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলেও সারারাত কোনও সন্ধান পাওয়া যায়নি।সারারাত খোঁজাখুঁজির পর এদিন সকালে এক প্রতিবেশীর বাড়ির পিছনের দিকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। এরপর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই ওই ছাত্রীর এক আত্মীয়কে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ। ঠিক কী ঘটেছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

আরও পডুন: ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

পুলিশের অনুমান সীমান্ত এলাকা হওয়ায় অভিযুক্তরা বাংলাদেশে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। তাই আটক ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করে সবটা জানতে চাইছে তদন্তকারীরা। চলতি বছরে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনায় কাউকে রেয়াত না করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এনকাউন্টারে খতম করা হয়েছে মূল অভিযুক্তকে।

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার