আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের জালে একদা কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামল, রমেশ মাহাতোর সঙ্গী চিকুয়া। আটক গাড়ি তল্লাসিতে উদ্ধার দশ লক্ষ টাকা, পাইপ গান চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্নগর ৭১, সি.এস. মুখার্জি স্ট্রিটের বাসিন্দা শম্ভুনাথ চৌধুরীর ছেলে রাজকুমার চৌধুরী ওরফে চিকুয়া(৪৩)। দুর্গাপুজোর অষ্টমীর দিন ডানকুনি টোল প্লাজার কাছে দূর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে।

চন্দননগর পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং ডানকুনি থানার একটি বিশেষ দল তাকে গ্রেফতার করেছিল। ডানকুনি থানায় দায়ের হওয়া ২৬১/২৬ নম্বর মামলা ০৯.০৭.২০২৬ প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। যা ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩১০(৪)/৩১০(৫) ধারায় নথিভুক্ত। ডানকুনিতে গ্রেফতারের পর তার বিরুদ্ধে অন্য মামলাও যুক্ত করা হয়। চিকুয়ার কাছ থেকে একটি স্করপিও গাড়ি এবং নগদ ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে, তার কাছ থেকে একটি পাইপ গানও উদ্ধার করা হয়।

আরও পডুন: লক্ষ্মীপূজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

চিকুয়া এক সময় হুব্বা শ্যামল ওরফে শ্যামল দাসের সঙ্গী ছিল। পরে দলবদলে রমেশ মাহাতোর সঙ্গে অপরাধ জগতে হাত পাকায়। মূলত ভয় দেখিয়ে তোলবাজি, খুন, মাদক পাচারের মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিল সে। হুগলিতেই এই কুখ্যাত দুষ্কৃতী নিজের অপরাধ চক্র চালাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা আরও বেশ কয়েকটি মামলা যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে হত্যা, এনডিপিএস (NDPS) সংক্রান্ত অপরাধ এবং তোলাবাজির মতো ঘটনাও রয়েছে।

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…