সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু! এই ৫ লক্ষণ দেখে সতর্ক হোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঋতু পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের দাপট! তবে সব জ্বর কিন্তু সাধারণ ভাইরাল ফিভার বা সিজনাল ফ্লু নয়, তা হতে পারে মারাত্মক সোয়াইন ফ্লু-র লক্ষণ। চিকিৎসকদের মতে, সোয়াইন ফ্লু সঠিক সময়ে চিকিৎসা না করালে তা নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।  

সোয়াইন ফ্লুয়ের লক্ষণ

চিকিৎসকদের মতে,এই সংক্রমণ সাধারণ ভাইরাল জ্বরের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়ায় এবং পুরো পরিবারকে একসাথে আক্রান্ত করতে পারে। এর প্রধান উপসর্গগুলি হল:

  • আচমকা খুব বেশি জ্বর আসা এবং সেই সাথে সারা শরীরে মারাত্মক ব্যথা অনুভব হওয়া।
  • একটানা শুকনো কাশি, গলা খুসখুস করা এবং দ্রুত শ্বাসকষ্ট শুরু হওয়া।
  • মাত্র এক থেকে দুই দিনের জ্বরেই রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা আচমকা কমে যেতে পারে।
  • পেটে তীব্র অস্বস্তি, পেট ব্যথা এবং ডায়েরিয়া।
  • ফুসফুসের সংক্রমণ মারাত্মক হলে সিটি স্ক্যানে ‘প্যাঁচি গ্রাউন্ড গ্লাসিং’ -এর মতো সমস্যা ধরা পড়ে।

সংক্রমণ থেকে বাঁচতে বাইরে থেকে বাড়ি ফিরে বা খাবার খাওয়ার আগে অন্তত ২০ সেকেন্ড সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধুতে হবে। বাস, মেট্রো বা যেকোনো জনাকীর্ণ ও ভিড় জায়গায় যাওয়ার সময় মুখে ভাল মানের মাস্ক ব্যবহার করা উচিত।হাঁচি বা কাশির সময় মুখ ও নাক ঢাকতে সবসময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছেমতো শুধু প্যারাসিটামল খেয়ে ঘরে বসে থাকা বিপজ্জনক হতে পারে। এছাড়া, আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু ভ্যাকসিন নেওয়া অত্যন্ত কার্যকরী।

 

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা