এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মানেই আবেগ, আর পর্তুগালের ম্যাচ মানেই লাল-সবুজ জার্সিতে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের খেলা দেখতে বসলে চা-কফির সঙ্গে যদি থাকে পর্তুগালের ডেজার্ট পাস্তেইশ দে নাতা (Pasteis de Nata), তাহলে খেলা দেখার আনন্দ যেন আরও দ্বিগুন হয়ে যায়। বাইরে মুচমুচে পেস্ট্রি আর ভেতরে নরম, ক্রিমি ডিমের কাস্টার্ডের অনন্য মেলবন্ধনই এই মিষ্টান্নকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

পাস্তেইশ দে নাতা

প্রয়োজনীয় উপকরণ

ডো তৈরির জন্য

২ কাপ ময়দা

ডায়েট মাখন (স্বাভাবিক তাপমাত্রার)

জল (প্রয়োজনমতো)

সামান্য লবণ

কাস্টার্ডের জন্য

দুধ

৩ টেবিল চামচ ময়দা

চিনি

পরিমাণমতো জল

১টি দারচিনি

৬টি ডিমের কুসুম

আধ চা-চামচ ভ্যানিলা এসেন্স

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে ময়দা, লবণ ও ঠান্ডা জল মিশিয়ে নরম ডো তৈরি করুন। এরপর হালকা ময়দা ছিটিয়ে একটি সমান জায়গায় ডোটি রেখে প্রায় ৬ ইঞ্চি আকারে কেটে নিন এবং ১৫ মিনিট ঢেকে রেখে দিন। এরপর ডোটি বড় করে বেলে নিন। ডোর দুই-তৃতীয়াংশ অংশে ফেটানো মাখন ছড়িয়ে দিন। এবার ডো তিন ভাঁজ করে মুড়ে হালকা চাপ দিয়ে ভেতরে থাকা হাওয়া বের করে দিন। একই প্রক্রিয়ায় আরও দুবার মাখন লাগিয়ে বেলে নিন তারপর ভাঁজ করুন। শেষে রোল বানিয়ে দু ভাগ করে প্লাস্টিক র‍্যাপে মুড়ে অন্তত ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এবার কাস্টার্ড তৈরি করুন। একটি বাটিতে ৩ টেবিল চামচ ময়দার সঙ্গে অল্প দুধ মিশিয়ে একটি পেস্ট বানান। অন্যদিকে একটি পাত্রে চিনি, জল ও দারচিনি ফুটিয়ে হালকা ঘন সিরাপ তৈরি করুন। বাকি দুধ গরম করে ধীরে ধীরে ময়দার পেস্টে মিশিয়ে ভালভাবে ফেটান। এরপর দারচিনি সরিয়ে গরম সিরাপ ঢেলে নাড়তে থাকুন। সামান্য ঠান্ডা হলে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ফেটানো ডিমের কুসুম যোগ করুন। সবশেষে মিশ্রণটি ছেঁকে ঢেকে রেখে দিন।

বেক করার পদ্ধতি

ওভেন ২৯০ ডিগ্রি সেলসিয়াস (৫৫০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় অন্তত ৩০ মিনিট আগে থেকেই প্রি-হিট করুন। ফ্রিজ থেকে ডো বের করে প্রায় ১ ইঞ্চি পুরু রোল বানিয়ে ছোট ছোট টুকরো করুন। প্রতিটি টুকরো মাফিন বা টার্টের ছাঁচে রেখে আঙুল দিয়ে নিচ থেকে পাশ পর্যন্ত সমানভাবে ছড়িয়ে দিন এবং প্রতিটি টুকরো সামান্য উঁচু রাখুন। এরপর প্রতিটি ছাঁচের প্রায় অর্ধেকের বেশি অংশে কাস্টার্ড ভরে দিন। ছোট ছাঁচ হলে ৮–৯ মিনিট এবং বড় ছাঁচ হলে ১৫–১৭ মিনিট বেক করুন। উপরে হালকা বাদামি দাগ দেখা দিলেই বুঝবেন এটি তৈরি। ওভেন থেকে বের করে কয়েক মিনিট ঠান্ডা হতে দিন। এরপর ছাঁচ থেকে তুলে ওপর থেকে চিনির গুঁড়ো ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়