১৫ মিনিটে প্রোটিনে ভরপুর ব্রেকফাস্ট! ঘরেই বানান স্বাস্থ্যকর এগ পোহা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ব্যস্ত সকালের মধ্যে দ্রুত, পুষ্টিকর এবং সুস্বাদু  খাবার  সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ।   তবে এখন আর চিন্তা নেই, মাত্র ১৫ মিনিটেই তৈরি করা যাবে সুস্বাদু ও প্রোটিনসমৃদ্ধ এগ পোহা।   এগ পোহা হালকা, সহজপাচ্য এবং ফাইবারে ভরপুর একটি খাবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

উপকরণ

১ কাপ চিড়ে

২টি ডিম

১টি পেঁয়াজ

১টি টমেটো

২টি কাঁচা লঙ্কা

১/২ চা চামচ সর্ষে

সামান্য কারি পাতা

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

স্বাদমতো নুন

১/২ চা চামচ তেল বা ঘি

ধনেপাতা

সামান্য লেবুর রস

পদ্ধতি

প্রথমে চিড়ে হালকা জলে ধুয়ে কয়েক মিনিট ভিজিয়ে রেখে নরম করে নিন।  এরপর একটি কড়াইয়ে তেল বা ঘি গরম করে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিন।  তারপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজুন।  পেঁয়াজ নরম হলে টমেটো ও হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করুন।  এবার কড়াইয়ে ডিম ফাটিয়ে দিয়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নিন।  সবশেষে ভেজানো চিড়ে ও নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট রান্না করুন।  গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

 

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট শরীরকে দীর্ঘক্ষণ এনার্জি জোগায় এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমাতে সাহায্য করে। স্বাদ, পুষ্টি আর সময় এই তিনের নিখুঁত মেলবন্ধন হলো এগ পোহা।  প্রতিদিনের একঘেয়ে ব্রেকফাস্টে নতুনত্ব আনতে এবং শরীরকে প্রোটিনে ভরিয়ে তুলতে এই সহজ রেসিপি হতে পারে আপনার সেরা পছন্দ।

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মায়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ