নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার টিকিট কিনতে গিয়ে নগদ টাকা দিতে চেয়েছিলেন এক আইনজীবী। কিন্তু কাউন্টার থেকে তাঁকে জানানো হয়, নগদে পেমেন্ট করা যাবে না, দিতে হবে ইউপিআই (UPI)-তে। পরে খাবার ও পানীয় কেনার সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার PVR INOX-কে আইনি নোটিস পাঠালেন আহমেদাবাদের আইনজীবী উৎকর্ষ দাভে।

ঘটনাটি ১৩ সেপ্টেম্বর আহমেদাবাদের প্যালাডিয়াম মলের PVR INOX-এ। উৎকর্ষের দাবি, সিনেমার টিকিটের জন্য তিনি নগদে ৪৭৫ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু কর্মীরা নগদ নিতে অস্বীকার করেন এবং UPI-তে টাকা দিতে বলেন। পরে খাবার ও পানীয় কেনার সময়ও নগদ গ্রহণ করা হয়নি বলে তাঁর অভিযোগ। সেক্ষেত্রে তাঁকে আরও ৪২০ টাকা ইউপিআই-তে দিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ১৬ সেপ্টেম্বর সংস্থাকে আইনি নোটিস পাঠান ওই আইনজীবী। তাঁর আপত্তি UPI, কার্ড বা অন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিরুদ্ধে নয়। তাঁর প্রশ্ন, কোনও গ্রাহক নগদে টাকা দিতে চাইলে তাঁকে কেন সম্পূর্ণভাবে ডিজিটাল পেমেন্টের দিকে ঠেলে দেওয়া হবে? নোটিসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, ১৯৩৪-এর ২৬(১) ধারার উল্লেখ করেছেন উৎকর্ষ। তাঁর বক্তব্য, RBI-প্রদত্ত নোট দেশে আইনসিদ্ধ মুদ্রা (Legal Tender) । তবে সংশ্লিষ্ট আইনি বিধান প্রতিটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সব পরিস্থিতিতে নগদ গ্রহণে বাধ্য করে কি না, সেটি নিয়েও আইনি প্রশ্ন রয়েছে। তাঁর মূল দাবি, যদি কোনও সংস্থার নগদবিহীন লেনদেনের নীতি থাকে, তা গ্রাহকদের আগে থেকেই স্পষ্টভাবে জানানো উচিত। 

আরও পড়ুন: বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

নোটিসে PVR INOX-এর কাছে জানতে চাওয়া হয়েছে, প্যালাডিয়াম মলের ওই শাখায় নগদ গ্রহণ না করার বিষয়ে কোনও লিখিত নির্দেশ, সংস্থার নীতি বা অভ্যন্তরীণ সার্কুলার রয়েছে কি না। একই সঙ্গে নগদ ব্যবহারকারী কিংবা স্মার্টফোন, ইন্টারনেট বা UPI-এর সুবিধা নেই এমন গ্রাহকদের জন্য কী ব্যবস্থা রয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। উৎকর্ষ সাত দিনের মধ্যে সংস্থার জবাব চেয়েছেন। সন্তোষজনক উত্তর না মিললে ভোক্তা কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার কথাও নোটিসে উল্লেখ রয়েছে। তবে PVR INOX-এর এক আধিকারিক জানিয়েছেন, সংস্থা নগদ টাকা নিতে অস্বীকার করে না। তাঁদের দাবি, নগদ ব্যবহারের জন্য রিফান্ডযোগ্য ডিজিটাল কার্ডের ব্যবস্থাও রয়েছে এবং সংশ্লিষ্ট আউটলেটগুলিতে এই তথ্য জানানো হয়।

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮