Loading live market data...
Loading active stocks...
Connecting...

গরমে টক দই খাচ্ছেন? স্বাদ বদলাতে ট্রাই করুন বিদেশের এই ৫ জনপ্রিয় পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম বাড়তেই শরীর ঠান্ডা রাখা আর হজম ঠিক রাখার লড়াই শুরু হয়েছে ঘরে ঘরে। এই সময়ে টক দই যেন বাঙালির রোজকার খাদ্যতালিকার অন্যতম ভরসা। কিন্তু প্রতিদিন একইভাবে দই খেতে খেতে একঘেয়েমি আসাই স্বাভাবিক। তাই স্বাদে বদল আনতে এবার বিদেশি কায়দায় তৈরি টক দইয়ের কয়েকটি পদ হতে পারে আপনার নতুন পছন্দ। স্বাস্থ্যকর তো বটেই, গরমে শরীর ও মন দু’টোকেই রাখবে চাঙ্গা।

তপ্ত দুপুরে পেট ঠান্ডা রাখতে এবং বদহজমের সমস্যা দূরে সরাতে টক দইয়ের জুড়ি মেলা ভার। এতে রয়েছে প্রোবায়োটিক, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি শরীর ঠান্ডা রাখতেও দই দারুণ কার্যকর। তবে শুধুই দই-চিনি বা নুন-লেবু নয়, এবার একটু অন্যরকম স্বাদে দই খাওয়ার পালা। বিশ্বের বিভিন্ন প্রান্তে দই দিয়ে তৈরি এমন কিছু জনপ্রিয় পদ রয়েছে, যা গরমের দিনে হতে পারে আদর্শ খাবার।

মাস্ত-ও-খিয়ার: ইরানের জনপ্রিয় এই পদটি মূলত দই, শসা, আখরোট ও কিসমিস দিয়ে তৈরি হয়। তার সঙ্গে মেশানো হয় সুগন্ধি হার্বস। মিষ্টি ও নোনতা স্বাদের মিশেলে তৈরি এই খাবার গরমে শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। হালকা খাবার হিসেবেও এটি বেশ জনপ্রিয়।

বোরানি বাঞ্জন: বেগুনপ্রেমীদের জন্য এই আফগান পদ একেবারে আদর্শ। টমেটো সস দিয়ে ভাজা বেগুনের উপর রসুন মেশানো ঘন টক দই ঢেলে পরিবেশন করা হয় এটি। স্বাদে যেমন অন্যরকম, তেমনই পুষ্টিগুণেও ভরপুর। গরম ভাতের সঙ্গে এই পদ খেতে বেশ লাগে।

তারাতর: এটি বুলগেরিয়ার অত্যন্ত জনপ্রিয় ঠান্ডা স্যুপ। দই, শসা, রসুন এবং ডিল শাক দিয়ে তৈরি এই খাবার গরমে শরীরকে দ্রুত ঠান্ডা করে। হালকা হওয়ায় হজমেও সাহায্য করে এবং গরমের ক্লান্তি দূর করতে কার্যকর।

আরও পড়ুন: প্রেশার কুকারে ২ সিটিতেই বানান তুলতুলে রসগোল্লা, দোকানের মিষ্টিও হার মানবে

আয়রান আশি স্যুপ: তুরস্কের এই ঠান্ডা স্যুপে থাকে দই, সেদ্ধ ছোলা এবং বিভিন্ন দানাশস্য। পুষ্টিগুণে ভরপুর এই খাবার অনেকক্ষণ পেট ভরা রাখে। গরমে শরীর চাঙ্গা রাখতে এটি বেশ উপকারী বলে মনে করা হয়।

মোর কুঝাম্বু: বিদেশি পদের তালিকায় জায়গা করে নিতে পারে দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রান্নাও। টক দই, নারকেল এবং হালকা মশলার মিশেলে তৈরি এই তরকারিতে সাধারণত ঢেঁড়স বা চালকুমড়ো ব্যবহার করা হয়। গরম ভাতের সঙ্গে হালকা টক স্বাদের এই পদ শরীরে এনে দেয় আরাম। এই গরমে শরীর সুস্থ রাখতে খাবারের তালিকায় টক দই রাখা জরুরি বলেই মত পুষ্টিবিদদের। তাই একঘেয়ে স্বাদ ভুলে এবার রান্নাঘরে একটু নতুন পরীক্ষা-নিরীক্ষা করতেই পারেন।

ভারত-পাকিস্তানের যুদ্ধের মধ্যেই শিমলায় শুটিংয়ে ব্যস্ত মা নীতু, আতঙ্কে ছিলেন রণবীর

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

‘গে ডেটিং’ অ্যাপে সঙ্গী খুঁজতে গিয়েই বিপদ, শেষে ভয়ঙ্কর পরিণতি যুবকের

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

গরমে শরীরকে রাখুন ঠাণ্ডা! পেট ভাল রাখতে বানান বড়ি দিয়ে লাউয়ের শুক্তো

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?

পুরুলিয়ায় ‘পরিকল্পিতভাবে’ বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ

‘প্রকৃত তথ্য সামনে আসবেই’, হাসপাতালে পৌঁছে জানালেন শুভেন্দু

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

রোজ হজমের সমস্যায় ভুগছেন? এই এক আচারেই দূর হবে অম্বল

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত তেহরান, যা জানালেন ইরানি প্রেসিডেন্ট

গরমে টক দই খাচ্ছেন? স্বাদ বদলাতে ট্রাই করুন বিদেশের এই ৫ জনপ্রিয় পদ