১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিন পর থেকেই শুরু হবে নতুন মাস। নভেম্বের ১ তারিখ থেকেই বদলে যেতে চলেছে একাধিক নিয়ম। যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে জিএসটি, মদের দোকানে পেমেন্ট, রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি দেখা যাবে। বিশেষ করে মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী এবং নিত্যযাত্রীদের এই নিয়মগুলি সম্পর্কে আগে থেকেই জেনে রাখা জরুরি। জেনে নিন ১ নভেম্বর থেকে কোন পাঁচটি বিষয়ে বদল আসতে পারে। 

১. LPG সিলিন্ডারের দাম 

প্রতি মাসের প্রথম দিনেই সাধারণত রান্নার গ্যাসের দামে সংশোধন করে তেল বিপণন সংস্থাগুলি। সেই হিসেবে ১ নভেম্বরও LPG-র নতুন দাম ঘোষণা করা হতে পারে। তবে দাম বাড়বে না কমবে, তা এখনও নিশ্চিত নয়। গত ১ অক্টোবর ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।  তবে, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। নভেম্বরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি বিমানের জ্বালানির দামেও পরিবর্তন আসতে পারে।  

 ২. GST-তে আসতে পারে বড় পরিবর্তন

জিএসটি ব্যবস্থাকে আরও সহজ করতে কর ফেরত এবং রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। এই পরিবর্তন হলে, ছোট ব্যবসায়ীদের সুবিধা হতে পারে। সরকার কর ফেরতের ক্ষেত্রে সময় কমাতে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নথিপত্র সংক্রান্ত বোঝা হ্রাস করার প্রস্তুতি নিয়েছে।  পাশাপাশি বছরে ৫ কোটি টাকার কম টার্নওভার রয়েছে, এমন ব্যবসায়ীদের জন্য নতুন রিটার্ন ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

 ৩. মদ কেনার পর দাম পরিশোধে নিয়ম বদল 

মদ কেনার ক্ষেত্রেও নিয়ম বদলানোর কথা রয়েছে। তবে এই পরিবর্তনটি সারা দেশে নয়, তামিলনাড়ুতে প্রযোজ্য বলে জানা গিয়েছে, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC)-এর সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১,০০০ টাকার বেশি দামের মদের বোতল খুচরো বিক্রির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত দামের বেশি মদ কিনতে গেলে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে টাকা দিতে হতে পারে। 

৪. মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে যাতায়াতে নতুন নিয়ম

মুম্বই থেকে পুণে যাতায়াত করেন যাঁরা, তাঁদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ খবর।   মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন সংযোগকারী লিঙ্কে ১ নভেম্বর থেকে পণ্যবাহী যান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।  ছোট বাণিজ্যিক গাড়ি, পিকআপ ভ্যান এবং টাটা এসের মতো যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। তবে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি থাকবে বলে জানানো হয়েছে। তাই ওই পথে যাতায়াতের আগে বাণিজ্যিক গাড়ির চালকদের নতুন বিধিনিষেধ সম্পর্কে জেনে নেওয়া জরুরি। 

 ৫. মোবাইলে অচেনা নম্বর ফোন কলে বদল 

মোবাইল ব্যবহারকারীদের জন্যও আসতে পারে বড় পরিবর্তন। টেলিকম দফতরের নির্দেশ অনুযায়ী, ১ নভেম্বর থেকে Calling Name Presentation বা CNAP পরিষেবা চালুর কথা রয়েছে। এই ব্যবস্থায় ফোনে কল আসার সময় নম্বরের পাশাপাশি কলারের নামও দেখা যেতে পারে। ফলে অচেনা নম্বর থেকে ফোন এলে কে ফোন করছেন, তা শনাক্ত করা সহজ হতে পারে। এতদিন অনেকেই এই কাজের জন্য Truecaller-এর মতো অ্যাপ ব্যবহার করতেন। 

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের