দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বৈদিক গণনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষে গুরু বা বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য, সন্তান ও সুখ-সমৃদ্ধির কারক বলে গণ্য করা হয়। অন্যদিকে সিংহ রাশির অধিপতি হলেন সূর্য, যাঁর প্রভাব জড়িয়ে রয়েছে আত্মবিশ্বাস ও মান-সম্মানের সঙ্গে। তবে আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জীবনে বড় চ্যালেঞ্জ আসতে চলেছে। চাকরি, ব্যবসা এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। দেখে নিন তালিকায় কোন কোন রাশি রয়েছে:

বৃষ রাশি

কর্মক্ষেত্রে এই রাশির জাতকদের ওপর কাজের চাপ ও দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। সময়মতো কাজ শেষ না হওয়ার কারণে মানসিক চাপ বাড়বে। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদের আশঙ্কা রয়েছে, তাই কথাবার্তায় ধৈর্য বজায় রাখুন। স্বাস্থ্যের প্রতি অবহেলা করা একদম চলবে না এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীদের মনমতো ফল পেতে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

তুলা রাশি

আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলার ইঙ্গিত দিচ্ছে এই গোচর। যেকোনো নতুন বড় বিনিয়োগ বা ব্যবসায়িক লেনদেনের আগে লাভ-ক্ষতির দিকটি ভাল করে খতিয়ে দেখুন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে, তাই নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।

মীন রাশি

আশানুরূপ ফল না পাওয়ায় এই রাশির জাতকদের মনে কিছুটা হতাশা তৈরি হতে পারে। আত্মবিশ্বাস বজায় রেখে এক সাথে অনেক কাজ না করে প্রয়োজনীয় কাজগুলোকে আগে গুরুত্ব দিন। জীবনসঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে কোনও বিবাদ হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। ব্যবসায়ীরা কোনও বড় চুক্তিতে তাড়াহুড়ো করবেন না, সব শর্ত ভাল করে বুঝে তবেই এগোবেন।

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা