‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

এদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ বছর 'করওয়া চৌথ'-এর ঠিক আগেই কাকতালীয়ভাবে বুধ-শুক্র অস্ত যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশজুড়ে পালিত হবে ‘করবা চৌথ’। স্বামীর মঙ্গল কামনায় সারাদিন নির্জ্জলা উপবাস রাখবেন রমণীরা। সন্ধ্যায় চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভাঙবেন। এদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ বছর ‘করবা চৌথ’-এর ঠিক আগেই কাকতালীয়ভাবে বুধ-শুক্র অস্ত যাচ্ছে। শুক্র দাম্পত্য সুখ, আকর্ষণ, সৌন্দর্য এবং প্রেমের গ্রহ। আর বুধ বুদ্ধি, বাকশক্তি, যোগাযোগ এবং ব্যবসার প্রতীক। তাই জ্যোতিষীরা বলছেন, ‘করবা চৌথ’-এর আগে এই দুটি বিশেষ গ্রহের অস্ত যাওয়া ভাল লক্ষণ নয়। তাই এই সময় ৪ রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা, তারা কারা জেনে নিন………..

মেষ রাশি: বুধ-শুক্রের অস্ত যাওয়ার কারণে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসাতেও মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ব্যক্তিগত জীবনে সমস্যা বাড়বে। কোনও বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে হবে। নিজের মতামত প্রকাশ করার সময় সঙ্গীর মতামতও বিবেচনা করতে হবে। শান্তভাবে কথা বললে মতপার্থক্য দূর হবে। বুধবার মুগ ডাল দান করুন।

কর্কট রাশি: রাগ-অহংকার বাড়ির শান্তি বিঘ্নিত করতে পারে। তাই রাগ-অহংকার পরিত্যাগ করুন। প্রত্যাশা বাড়লে ছোটখাটো বিষয়ও বিরক্তিকর হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে, কোনও প্রতিক্রিয়া দেখানোর আগে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। জীবনসঙ্গীর অনুভূতিকে অগ্রাধিকার দিন। ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্ক ভাল রাখবে। পাঁচজন অল্পবয়সী মেয়েকে খাওয়ান এবং মিছরি দান করুন।

সিংহ রাশি: এই রাশিতে কেতু অবস্থান করছে। তাই, এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কথাবার্তা এবং আচরণে নেতিবাচক প্রভাব পড়বে। কোনও কিছু নিয়ে আঘাত পেলে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। বিবাহিত জীবনে বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য। নিজের মতামতে অটল থাকলে ব্যক্তিগত সমস্যা বাড়তে পারে। ‘ওম বুম বুধায় নমঃ’ অথবা ‘ওম বুধায় নমঃ’ মন্ত্রটি জপ করুন ।

তুলা রাশি: শুক্র ও বুধ তুলা রাশিতে অবস্থান করছে। ফলস্বরূপ, কাজের চাপ আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কেও চাপ বাড়বে। পুরানো বিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। কাজের ফাঁকে জীবনসঙ্গীর জন্য সময় বের করে তাঁকে ঘুরতে নিয়ে যান। পুরনো সমস্যা সমাধানের জন্য একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনুন। তাতে সম্পর্ক ভাল থাকবে। শুক্রবারে “ওম শুন্ন শুক্রায় নমঃ” অথবা “ওম শুক্রায় নমঃ” মন্ত্রটি ১০৮ বার জপ করুন।

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা