সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজ রোজ পোহা, উপমা কিংবা পরোটা খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে জলখাবারে বানিয়ে দেখতে পারেন মশলাদার সুজির ফেরে। সুজি দিয়ে তৈরি এই পদটি বাইরে থেকে হালকা মশলাদার, ভিতরে থাকে ঝালঝালে আলুর পুর। 

উপকরণ

২ কাপ সুজি ,২.৫ কাপ জল, ১ চা চামচ নুন ,১ টেবিল চামচ তেল,৩ টি  সেদ্ধ আলু ,২টি কাঁচালঙ্কা কুচি ,১ চা চামচ আদা কুরানো ,২ টেবিল চামচ ধনেপাতা কুচি ,১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো,১ চা চামচ আমচুর গুঁড়ো ,১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো ,স্বাদমতো নুন ,১/২ চা চামচ সর্ষের বীজ, ½ চা চামচ জিরে, ১ চা চামচ সাদা তিল, ৮-১০টি কারি পাতা ,সাজানোর জন্য ধনে পাতা।   

প্রদ্ধতি

প্রথমে একটি পাত্রে জল, নুন ও এক টেবিল চামচ তেল দিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে ধীরে ধীরে সুজি ঢেলে অনবরত নাড়তে থাকুন।এরপর মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে হাতে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করুন।এবার সেদ্ধ আলু ভালোভাবে চটকে তার সঙ্গে কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা, লঙ্কাগুঁড়ো, আমচুর গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ও নুন মিশিয়ে নিন।সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি একটু বেলে ছোট পুরির মতো করুন। মাঝখানে আলুর পুর দিয়ে গুজিয়ার মতো ভাঁজ করে চারপাশের মুখ ভালোভাবে বন্ধ করে দিন। একইভাবে সব ফেরে তৈরি করে নিন। এবার একটি স্টিমারে সাজিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভাপে রান্না করুন। সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে পছন্দমতো আকারে কেটে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে সর্ষে, জিরে, সাদা তিল ও কারিপাতা দিয়ে ফোড়ন দিন।সামান্য সোনালি হয়ে এলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। তৈরি মশলাদার সুজির ফেরে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল