বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

সুপ্রিমকোর্টে বড় জয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় সরকারের। কারুর পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের সরকারি চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিমকোর্টে বড় জয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় সরকারের। কারুর পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের সরকারি চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট। পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ, শুক্রবার (১৪ অগস্ট) মামলার শুনানির সময় মুখ্যমন্ত্রী বিজয়ের এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এমন মর্মান্তিক ঘটনায় সরকার যদি নিহতদের পরিবারকে সরকারি চাকরি দিতে চায়, তাতে অন্যায় কিসের? সুতরাং শীর্ষ আদালতের এই নির্দেশে চরম স্বস্তি পেল কারুরে পদপিষ্টে নিহতদের পরিবারগুলি। পাশাপাশি আইনি ধাক্কা থেকে রেহাই পেল মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের তামিলগ ভেট্রি কাজাগাম (TVK) সরকার।

গতবছর সেপ্টেম্বরে DMK সরকারের অধীনে তামিলনাড়ুর কারুরে বিজয়ের রাজনৈতিক সমাবেশকে ঘিরে বড় দুর্যোগ হয়। ২০২৪ সালে রাজনৈতিক দল গঠন করার পর থেকেই তামিলনাড়ু জুড়ে প্রচার চালান বিজয়। সেই মতো গতবছর ২৭ সেপ্টেম্বর কারুরে তাঁর একটি জনসমাবেশ ছিল। সুপারস্টার বিজয়কে দেখার জন্যে সকাল থেকে কাটফাটা রোদে অপেক্ষা করেন বহু ভক্ত। সেখানে জলের ব্যবস্থা ছিল না। শৌচালয়ের অভাব ছিল। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় ৭ ঘন্টা দেরিতে বিজয় অনুষ্ঠানে উপস্থিত হন। যার ফলে অভিনেতাকে দেখতে ভক্তদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যার ফলে প্রায় ৪১ জনে মৃত্যু হয়। যার মধ্যে কয়েকজন শিশুও ছিল। অভিযোগ ওঠে, বিজয় ও তাঁর রাজনৈতিক দল টিভিকে-র উপর। কিন্তু টিভিকে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশের নিরাপত্তায় ব্যর্থতাকেই দায়ী করে। পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় নিহতের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং গত ১০ জুলাই নিহতদের পরিবারের ৩১ জন সদস্যের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। ​

তবে এই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মাদ্রাজ হাইকোর্ট ২৭ জুলাই পদপিষ্টে নিহতদের আত্মীয়দের সরকারি চাকরি দেওয়ার বিজয়ের আবেদনটি বাতিল করে দেয়। আদালত জানায়, এই আদেশটি সংবিধানের ১৪ (সমতার অধিকার) এবং ১৬ (সরকারি চাকরিতে সুযোগের সমতা) অনুচ্ছেদ লঙ্ঘন করে। আরও উল্লেখ করে যে, পদক্ষেপটি অন্যদের জন্যও এই ধরনের চাকরি খোঁজার পথ খুলে দেবে। এরপরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় বিজয়ের দল। সেই মামলা আজ ছিল। এবং শুনানির সময়ে সুপ্রিম কোর্ট যুক্ত দেখায় যে, ধরুন, পরিবারের একমাত্র সদস্য এই দুর্ঘটনায় মারা গেলেন, সরকারের কি তাঁর ছেলে বা মেয়েকে কোনও চাকরি দেওয়া উচিত নয়? এরপরেই মাদ্রাজ হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে বিজয়ের সিদ্ধান্তকেই সিলমোহর দেয় শীর্ষ আদালত।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল