১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার রাত থেকেই রেড রোড ও সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। শনিবার, ১৫ অগস্টকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোডজুড়ে বাড়ানো হচ্ছে নজরদারি। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার জন্য গোটা রেড রোডকে প্রায় ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন এক জন করে ডিসি পদমর্যাদার আধিকুত্ত্রের

সূত্রের খবর, নিরাপত্তার সামগ্রিক দায়িত্বে থাকবেন পুলিশের অতিরিক্ত কমিশনার। তাঁর সঙ্গে থাকবেন ৬ জন যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। রেড রোডে মোতায়েন করা হচ্ছে প্রায় ১৫০০ পুলিশকর্মী। থাকবেন কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স ও কম্যান্ডোরাও। নজরদারির জন্য রেড রোডে বসানো হচ্ছে ৬টি ওয়াচ টাওয়ার এবং ১১টি বাঙ্কার। পাশাপাশি বাড়ানো হচ্ছে সিসিটিভি নজরদারি। দফায় দফায় বম্ব স্কোয়াড এবং প্রশিক্ষিত পুলিশ কুকুর দিয়ে রেড রোড ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হবে। শুধু রেড রোড নয়, গোটা কলকাতাতেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত প্রায় ৩০০০ পুলিশকর্মী মোতায়েন রাখা হবে। টহল দেবে ৯টি পিসিআর ভ্যান এবং ৩টি কুইক রেসপন্স টিম। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে একাধিক পুলিশ পিকেট।

আরও পড়ুনঃস্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর 

পুলিশ সূত্রে খবর, রেড রোড ও ময়দানের আশপাশের কয়েকটি রাস্তায় সাময়িক ভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মেট্রো স্টেশনগুলিতে ২৫টি পিকেট, বিভিন্ন ঘিঞ্জি বাজার ও শপিং মলে ২৪টি পিকেট থাকবে। কালীঘাট মন্দিরেও থাকছে বিশেষ নিরাপত্তা। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল