সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাবা মানেই সন্তানের জন্য নিঃস্বার্থ ভালবাসা, নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলা। নিজের শেষ সম্বলটুকুও সন্তানের হাতে তুলে দিতে পিছপা হন না তাঁরা। অথচ সেই বাবার শেষ বয়সেই কখনও দেখা যায় নিঃসঙ্গতা, কখনও অবহেলা, আবার কখনও মৃত্যুর পরেও সামনে আসে স্বার্থের নির্মম ছবি। কয়েক দিন আগে এক বাবার শেষযাত্রায় তিন মেয়ের অনুপস্থিতি যেমন প্রশ্ন তুলেছিল, এ বার লখনউয়ের ঘটনা সেই প্রশ্নকেই আরও তীব্র করে তুলল।

সোনিপতের এক বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছিল ৭৪ বছরের শিবচরণ গুপ্তের। সারাজীবন সন্তানদের জন্য করে যাওয়া সেই বাবা শেষযাত্রায় পেলেন না তিন মেয়েকে পাশে। মুম্বইয়ে থাকা মেয়েরা সশরীরে হাজির না হয়ে ভিডিয়ো কলেই বাবার দাহক্রিয়া দেখেছিলেন। অভিযোগ, সেই ভিডিয়ো কলেও তাঁরা বার বার জানতে চাইছিলেন, কখন শেষ হবে বাবার শেষকৃত্য। ঘটনাটি সামনে আসতেই সন্তানদের দায়িত্ববোধ নিয়ে উঠেছিল তীব্র প্রশ্ন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার লখনউয়ে সামনে এল আরও অস্বস্তিকর ছবি। ৭৫ বছরের ছত্রপালের মৃত্যুর পর শেষকৃত্যের আগেই তাঁর আঙুলের ছাপ সাদা কাগজে নেওয়া হয়েছে বলে অভিযোগ। রহিমাবাদ থানা এলাকার খড়াউনহা গ্রামের এই ঘটনা ঘিরে ছড়িয়ে পড়েছে ভিডিয়ো। অভিযোগের তির মৃতের ছেলে মহেন্দ্রর দিকে।

আরও পড়ুনঃ মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে বাবা-ছেলের দীর্ঘদিনের বিবাদ ছিল। ২০২৩ সালে স্ত্রী শিবদেবীকে নিয়ে বাড়ি ছাড়তে হয়েছিল ছত্রপালকে। পরে ছেলে ও পুত্রবধূকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কথা জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তিও দিয়েছিলেন তিনি, দাবি পরিবারের। ৭ জুলাই অসুস্থ বাবাকে মহেন্দ্র গ্রামে নিয়ে যান বলে অভিযোগ। ৯ জুলাই মৃত্যু হয় ছত্রপালের। এর পরেই সামনে আসে সেই ভিডিয়ো। কেন মৃতের আঙুলের ছাপ নেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। সম্পত্তির কাজে তা ব্যবহার করা হয়েছিল কি না, তারও প্রমাণ মেলেনি। লিখিত অভিযোগ না হলেও ভিডিয়ো খতিয়ে দেখছে পুলিশ।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল